hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

الهاديহাদী বা পথ প্রদর্শক

তুমি যদি চোখের পাতার চুলগুলোর দিকে লক্ষ্য কর তবে দেখতে পাবে যে, উপরের পাতার চুলগুলো একটু উপরের দিকে ঝুকিয়ে দেয়া রয়েছে আর নিচের পাতার চুল গুলো নিচের দিকে ঝুকিয়ে দেয়া রয়েছে। আর যদি এমনটা না হয়ে তার বিপরীত হতো তাহলে অবশ্যই দর্শনে ব্যাঘাত সৃষ্টি হতো। আল্লাহ ছাড়া কে আছেন? যে, মানুষ ও জন্তুর, চোখের পাতার প্রতিটা চুলকে এমন ভাবে পথ দেখিয়েছেন?

কে তিনি যিনি নিচের মাড়ির দাঁতগুলো উপরের দিক আর উপর মাড়ির দাঁতগুলো নিচের দিক করে দিলেন? কে তিনি একই মাপের দাঁত পরস্পর বিপরীত পাশে সংযোগ করে দিলেন? কোন সন্দেহ নেই তিনি সেই আল্লাহঃ

الذي خلق فسوي والذي قدر فهدي ( سورة الأعلي ৩-২)

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন এবং সুপরিমিত করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। (সূরা আ‘লা ২-৩)

হাঁ তিনি সেই পথ প্রদর্শনকারী যিনি মানুষ, জীব জন্তু ও গাছ পালার প্রতিটা অংগ প্রত্যঙ্গকে সঠিক স্থানে যথোপযুক্ত ভাবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সাথে সামঞ্জস্য রেখে সংযোজন করেছেন।

আমরা যদি কোন বীজ এর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে, সেই বীজটি মাটি ভেদ করে বৃদ্ধি পাচ্ছে। যার শিকড়গুলো নিচের দিকে পাঠাচ্ছে আর কান্ড, ডালপালা ও পাতাগুলো উপরের দিকে পাঠাচ্ছে। কেন আমরা একটি বীজকেও পাইনি যা এই পদ্ধতির বিপরীত হয়েছে? জ্ঞানবান ব্যক্তির কাছে কি এগুলো প্রতিটা এই সাক্ষ্য বহন করে না যে, এগুলো এক অদ্বিতীয় পথ প্রদর্শকের সৃষ্টি।