hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

চিন্তা, দৃষ্টিশক্তি লোপ ও আল-কুরআন :

আল্লাহ তা‘আলা বলেনঃ

وَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ ( سورة يوسف ৮৪ )

‘‘তিনি (ইয়াকুব আঃ) তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসোস! ইউছুফের জন্য এবং দুঃখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট।’’ (সূরা ইউছুফ ৮৪)

ইয়াকুব (আঃ) তার প্রিয় সন্তান ইউছুফ (আঃ) এর চিন্তার কারণে স্বীয় দৃষ্টি হারিয়েছিলেন ঐ সময় যখন তার অন্যান্য সন্তানরা তাকে সংবাদ দিয়েছিল যে, ইউছুফকে বাঘে খেয়েছে। দৃষ্টি শক্তি লোপ পাওয়ার মাধ্যমে শুভ্রু হয়ে যায়, আধুনিক বিজ্ঞানও বর্ণনা করছে যে, মানসিক দুঃশ্চিন্তার ফলে চোখের উপর কুপ্রভাব পড়ে থাকে, তেমনি চোখের ক্ষতি হয়ে থাকে দুঃশ্চিন্তার কারণে।