hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

জীবিতকে মৃত্যু থেকে বের করার অর্থ কি? :

আল্লাহ তাআলা সমস্ত জগতের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। যার ইঙ্গিত দিয়ে আল্লাহ তা’আলা বলেন:

تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ( سورة العمران ২৭)

তুমি (আল্লাহ) রাতকে দিনের ভিতর প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও আর তুমিই জীবিতকে মৃত্যু থেকে বের কর এবং মৃত্যুকে জীবিত থেকে বের কর। আর তুমিই যাকে ইচ্ছা বে-হিসাব রিযিক দান কর। (সুরা আলে-ইমরান-২৭)

মৃতকে জীবিত থেকে এবং জীবিতকে মৃতের থেকে বের করার ব্যাখ্যায় বলা হয়েছে যে, জীব থেকে বীর্য সৃষ্টি করছেন, বীর্য থেকে জীব সৃষ্টি করেছেন। কিন্তু আধুনিক বিজ্ঞান বর্ণনা করছে যে বীর্য আসলে জীবিত, মৃত নয়, তাহলে তার অর্থ দাড়ায় জীবিতকে জীবিত থেকে সৃষ্টি করা। অতএব উলেখিত আয়াতটি এই অর্থের সাথে যথাপোযুক্ত নয়। আর যদি বলা হয় যে আয়াতটির অর্থ আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে অর্থাৎ জীবিতকে মৃত থেকে বের করা হয়েছে। আদম জীবিত আর মাটি মৃত। এটা হতে পারে কিন্তু আয়াতের মাকছুদ বা মূল উদ্দেশ্য কিন্ত তা নয়। আয়াতটিতে ইঙ্গিত রয়েছে যে এই সৃষ্টিটা সাধারণ দৈনন্দিত যা সংঘটিত হচ্ছে যার প্রমাণ আমরা উক্ত আয়াতটিতেই পেতে পারি। যেহেতু কথাটির পূর্বেই বলা হচ্ছে তুমি রাতকে দিনের ভিতর প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করিয়ে দাও। আল্লাহ তা’আলা এমন উদাহরণ আমাদের জন্য পেশ করেছেন যা আমরা সব সময় প্রত্যক্ষ করছি। জীবকে মৃত থেকে বের করার তাফসীর এমন হতে পারে যে জীবিত বিভিন্ন খাদ্য খাওয়ার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে আর সেই সমস্ত বস্ত্ত গুলো হচ্ছে মৃত। অপর দিকে জীবিত থেকে মৃত বের করছে এই যে শরীর থেকে দুধ বের করছেন দুধ হচ্ছে তরল পধার্থ যা মৃত তার মধ্যে জীবন নেই। (আল্লাহই এর প্রকৃত রহস্য অবগত আছেন)