hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

বিশ্ব সৃষ্টি ও আল-কুরআন :

বিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানের আরো মত হলো এই বিশ্ব সৃষ্টি হয়েছে ইন্টারস্টেলার থিওরি মতে। ইন্টারস্টেলার মেটার থিওরি হলো, বিভিন্ন প্রকার গ্যাস, ধুলোবালি এর মাধ্যমে গ্রহ নক্ষত্রের সৃষ্টি। এই থিওরির গ্যাস বলতে মূলত হাউড্রোজেন এবং হিলিয়াম গ্যাসকে বুঝানো হয়। আর ইন্টারস্টেলার ধুলাবালি বা ডাষ্ট বলতে বুঝানো হয়েছে-পানি, বরফ, সিলিকন, গ্রাফাইট তার সাথে যোগ হয়েছে কালো মেঘ, ধুলোবালি এবং গ্যাস। এবার দেখা যাক বিশ্ব সৃষ্টি সম্পর্কে কুরআনের সাথে এই ইন্টারস্টেলার থিওরির সম্পর্ক কোথায়। ইন্টারস্টেলার থিওরির উপরোক্ত মতে বিশ্ব সৃষ্টির মূল উপাদান মূলত হাইড্রেজেন এবং হিলিয়াম গ্যাস। কুরআন বর্ণনা করছেঃ

ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ اِئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ ﴿11﴾ ( سورة الفصلت ১১

‘‘অতঃপর বিশ্বলোক সৃষ্টির সিদ্ধান্ত করলেন তা ছিল ধূম্র বা গ্যাস, পরে আকাশমন্ডল ও পৃথিবীকে বললেন, অস্তিত্ব সম্পন্ন হও! ইচ্ছায় বা অনিচ্ছায়। ওরা বলল আমরা অনুগত হিসেবে অস্তিত্বশীল হলাম। সূরা আদ-দুখান : ১১

অর্থাৎ সমগ্র আকাশ মন্ডল ও গোটা সৃষ্টিলোক ধুম্রাবস্থায় পড়ে ছিল। এই ধূম্র বলতে বাস্পকে বুঝায়। শুধু তাই নয়,বিজ্ঞানীদের মতে আজও হাজার হাজার নক্ষত্র রয়েছে যেগুলোর উপাদান মূলত হাইড্রেজেন গ্যাস। তাছাড়া বিজ্ঞান অনুযায়ী হাইড্রেজেন গ্যাস নিজে জ্বলে। মহাশূন্যের লাখ লাখ নক্ষত্র মূলত এই জ্বলন্ত হাইড্রোজেন গ্যাস।