hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

জোড়া সৃষ্টি ও আল-কুরআন :

সমস্ত মানুষের জানা ছিল যে, পূংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ শুধু মাত্র, মানুষ ও জীব জমুতর মধ্যে রয়েছে। আর উদ্ভিদগুলো জড়পদার্থের মতো, তাতে কোন পূংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ নেই। বর্তমান আধুনিক যুগে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে ও বিজ্ঞানের উন্নতি ও অগ্রগতির মাধ্যমে বিজ্ঞানীগণ জানিয়ে দিচ্ছেন যে, গাছপালা ও তরুলতার ফুল ও ফল হয় পরাগায়নের মাধ্যমে অর্থাৎ সেখানের রয়েছে জোড়া জোড়া (পূংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ)। অথচ আল-কুরআন এই অভিনব বৈজ্ঞানিক তথ্যটির কথা বলে রেখেছে আজ থেকে ১৪০০ বছর পূবে যখন পৃথিবীর কোন মানুষ তা কল্পনাতেও আনতে পারেনি। আসুন তা হলে শোনা যাক আল কুরআনের ভাষায়ঃ

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ وَمِنْ أَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ ﴿36﴾ ( سورة يس ৩৬)

‘‘পবিত্র তিনি যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে এমন কি জমিন যা উৎপন্ন করে, তাদের (মানুষ) নিজেদেরকে এবং তারা যা জানে না তাও তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন।’’ (সূরা ইয়াসীন ৩৬)