hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

الرحمن পরম দয়ালু ও الرحيم করুণাময়

তুমি মায়ের দরদের দিকে লক্ষ্য কর, কেমন তার সন্তানের প্রতি দয়া-মায়া, স্নেহ ও করুণা চাই সে মহিলা হোক অথবা জীব জন্তুর মা হোক তাদের স্পষ্ট উৎসর্গ তোমার কাছে প্রকাশ পাবে। এমনকি একটি মুরগি তার ছানার বিপদের আওয়াজে সে ভয় পায় এবং যে তার বাচ্চার অনিষ্টের ইচ্ছা করে তার উপর আক্রমণ করে। নিজের জীবনের ভয় না করে তার বাচ্চাকে রক্ষা করার চেষ্টা করে। নিশ্চয়ই এই স্নেহ ও করুণা যার দ্বারা একটি ছোট্ট সৃষ্টি জীব তাকে রক্ষা করে এটা এটাই প্রমাণ করে ইহা দয়াময় ও করুণাময় আল্লাহর সৃষ্টি।

নিশ্চয়ই তিনি সব কিছু জানেন। অতীত বর্তমান ও ভবিষ্যতের ইলম তাঁর রয়েছে। দুনিয়া ও আখেরাত, আসমান ও জমিন, প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই তাঁর ইলম বেষ্টন করে আছে।

আল্লাহ তা‘আলা বলেনঃ

واسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور , ألا يعلم من خلق وهوا للطيف الخبير ( سورة الملك ১৩-১৪ )

তোমরা তোমাদের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানে না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। (সূরা মুলক ১৩, ১৪)

মানুষের সামনে যা রয়েছে তা সে জানতে পারে এবং তার অতিবাহিত জীবনের কিছু সে স্মরণ রাখতে পারে আর এ ছাড়া যা কিছু রয়েছে সে ব্যাপারে মানুষ অন্ধ। কিন্তু আল্লাহ রাববুল আলামীন আমাদের অতীতের আমলগুলো পূঙ্খানুপুঙ্খু রূপে হিসাব করছেন। সমস্ত বিশ্বের অবস্থা রেকর্ড করে রাখছেন।

ফেরাউন মুসা (আঃ) কে বলল, যেমন কুরআন তা বর্ণনা করেছে:

قال فما بال القرون الأولي . قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسي ( سورة طه ৫১- ৫২ )

ফিরাউন বললঃ তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা বললেনঃ

এর জ্ঞান আমার রবের নিকট লিপিবদ্ধ রয়েছে, আমার রব ভুল করেন না এবং বিস্মৃত হন না। (সূরা তাহা ৫১-৫২)

আল্লাহ তা’আলা এই জগতের গোপন ও সূক্ষ্ম জিনিসের জ্ঞান রাখেন। তিনি বলেনঃ

وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر و البحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ( سورة الأنعام ৫৯)

অদৃশ্য জগতের চাবিকাঠি তারই নিকট রয়েছে, তিনি ছাড়া আর কেউই তা জ্ঞাত নয়। পৃথিবী ও সমুদ্রের সব কিছুই তিনি অবগত আছেন। তাঁর অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে পড়ে না এবং ভূ-পৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয় না। এমনি ভাবে কোন সরস ও নীরস বস্ত্তও পতিত হয় না। সমস্ত বস্ত্তই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। (সূরা আনআম-৫৯)

আমরা দেখতে পাই যে, মহান করুণাময় আল্লাহ তা’আলা মাটিকে জিন্দা করে তাকে বিভিন্ন প্রকার গাছ পালায় রূপান্তরিত করেন। এক একটি গাছের আকার আকৃতি এক এক প্রকার। সেগুলোর পাতা ডালপালা, কান্ড, ফুল ও ফলের এক এক রূপ। মাটি, পানি বাতাস ও একই সূর্যের আলোতে কত যে বাগান করেছেন যাতে রয়েছে রং বেরংয়ের সুন্দর মনোমুগ্ধ ফুল। এ সব কিছু এটাই প্রমাণ করে যে, এসব কিছু এক মহান স্রষ্টার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।

আমরা যদি খাদ্যের দিকে নজর করি। একই খাদ্য একটি পরিবারের খায়। সেই খাদ্য যখন পুরুষের শরীরে প্রবেশ করে পুরুষ শরীর গঠিত হচ্ছে এবং মেয়ের শরীরের প্রবেশ করে মহিলার শরীর গঠিত হচ্ছে। বাচ্চার শরীরে প্রবেশ করে শিশুর শরীরে রূপান্তরিত হচ্ছে। অতঃপর যদি সেই খাদ্য বিড়ালে খায় তখন বিড়ালের শরীরে পরিণত হচ্ছে। এমন কি যদি তা ইঁদুর অথবা কুকুর খায় তবে ইঁদুর অথবা কুকুরের শরীরে পরিণত হচ্ছে। অথচ একই খাদ্য, এর কারণ হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা হচ্ছেন রূপকার তিনি যে ভাবে ইচ্ছা সেই ভাবে রূপদান করেন।