১
আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
সূর্য ও চন্দ্রের নির্ধারিত হিসাব ও আল-কুরআন :
দিন যায় রাত আসে, মাস যায় বছর আসে, সৃষ্টির শুরু থেকে এ বিধান চালু রয়েছে। আল্লাহ তাআলার অপার শক্তিই এসব উজ্জ্বল মহাগোলক ও এদের গতি-বিধিকে অটল ও অনড় নিয়মের অধীন করে দিয়েছে। হাজার হাজার বছরেও এদের গতি বিধিতে এক মিনিট বা এক সেকেন্ডের পার্থক্য হয় না।
আল্লাহ তা’আলা বলেনঃ
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ( سورة الرحمن ৫)
‘‘সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।’’ (সূরা রাহমান ৫)
এই সূর্য ও চন্দ্রের গতির উপরই মানব জীবনের সমস্ত কাজ কর্ম নির্ভর করে কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে মানুষের বয়সের সমাপ্তি ঘটছে কিন্তু এই বিশ্বের অত্যাশ্চর্য বিস্ময়কর সৃষ্টিগুলো রয়েই যাচ্ছে, যা মানুষের বিবেক ও আকলকে হতবাক করে দিচ্ছে। লক্ষ লক্ষ বছর অতিবাহিত হচ্ছে কিন্তু মহা বিশ্বে নিয়ম নীতির কোন ক্রটি বিচ্চুতি দেখা যাচ্ছে না বরং নিঁখূত ও নির্ভূলভাবে এক বিশেষ ব্যবস্থায় নিয়ন্ত্রিত হচ্ছে, এগুলো কলকজ্জা বা যন্ত্রপাতি মেরামতের জন্য কোন ওয়ার্কশপের প্রয়োজন হয় না এবং যন্ত্রাংশের ক্ষয়প্রাপ্তি ও পরিবর্তনের আবশ্যকতাও দেখা দেয় না।