hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

উর্ধ্বজগত ও আল-কুরআন :

স্বাভাবিকভাবে দর্শনকারী ধারণা করে যে তারকাগুলো অতি কাছাকাছি রয়েছে। অনেকই আবার এমন অনুমান করে যে, যদি পাহাড়ের উপর উঠা যায় তাহলে হয়তো তারকাকে ধরা যাবে। যেমন ফেরাউন বলেছিলঃ

يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَعَلِّي أَبْلُغُ الْأَسْبَابَ ﴿36﴾ أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا ( سورة الغافر ৩৭)

‘‘হে হামান তুমি আমার জন্য একটি সু্উচচ প্রাসাদ নির্মাণ কর, হয়তো আমি পৌঁছে যেতে পারব আকাশের পথে, অতপর উঁকি মেরে দেখব মুছার ইলাহ-কে।’’

সূরা আল-গাফের আয়াত : ৩৭

উর্ধ্ব জগৎ সম্পর্কে আজ প্রতিটি শিক্ষিত লোকই জানে, সে এক বিশাল জগৎ। যাকে বলা হয় গ্যালাক্সি। বৈজ্ঞানিকরা এ সম্পর্কে যতটুকু জানতে পেরেছে, তা আল্লাহর সৃষ্টিজগতের তুলনায় ক্ষুদ্র একটি বালুকণার চেয়েও নগণ্য। আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল। বৈজ্ঞানিকদের বিশ্বাস এ বিশাল গ্যালাক্সিতে এমন সব বৃহৎকায় তাঁরকারাজি রয়েছে, যার আলো আজও পৃথিবীতে এসে পৌঁছেনি। আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে, এ ধরনের বৃহদাকার লক্ষ লক্ষ তারকারাজিকে গিলে ফেলতে পারে, এ ধরনের অসংখ্য কূপ বা ব্লাকহোল রয়েছে এ গ্যালাক্সিতে।

যার প্রতি আল্লাহ তা‘আলা কুরআনে ইঙ্গিত করে বলেছেন:

فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ ﴿75﴾ وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ ﴿76﴾ ( سورة الواقعة ৭৫-৭৬)

‘‘আমি এ তারকারাজির অস্তাচলের শপথ করছি, নিশ্চয়ই এটা এক মহা-শপথ। যদি তোমরা জানতে পার।’’ (ওয়াকিয়াঃ ৭৫-৭৬)

বিজ্ঞান ও প্রযুক্তি আমাদেরকে আরও জানিয়ে দিচ্ছে যে, আমাদের ছায়াপথ থেকে আমাদের নিকটতম উজ্জ্বল প্রতিবেশী গ্যালাক্সি এনড্রোমিতার দুরত্বই বিশ লক্ষ আলোক বর্ষ।

পালোমার পর্বতে অবস্থিত প্রচন্ড ক্ষমতাসম্পন্ন ৫০০ সেঃমিঃ টেলিস্কোপ আমাদের দৃষ্টিকে ছায়াপথ পেরিয়ে শতকোটি গ্যালাক্সির সীমানায় পৌঁছে দিয়েছে। যেখান থেকে পৃথিবীতে আলো আসতে দুইশ কোটি বছর লেগে যায়।