১
আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
বাণী ও দোয়া ৩
সেই মহান করুণাময় আল্লাহর সার্বিক প্রশংসা ও মহানবী (স.) এর উপর দরুদ ও সাল্লাম। মহান স্রষ্টা আল্লাহ তা’আলা জ্ঞানের চর্চা, জ্ঞানের অনুশীলন দ্বারা মানব জাতির কল্যাণের পথ প্রদর্শন করেছেন। আল-কুরআনের মাধ্যমে তিনি আমাদেরকে যেমন জ্ঞান অর্জন করার আদেশ ও উৎসাহ প্রদান করেছেন তেমনি অনুপ্রেরণা জুগিয়েছেন যাতে আমরা জগৎসমূহ নিয়ে চিন্তা গবেষণা করি। তাই বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে প্রতিটা সৃষ্টির মাঝে আল্লাহর অলৌকিক কুদরত ও নিদর্শন দেখতে পাচ্ছেন। মানুষের আহরিত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এই জ্ঞান পরিবর্তিত হয়, সন্দেহ মুক্ত নয়, বহুলাংশে মিথ্যা প্রমাণিত হয় যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর আল-কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, সন্দেহ মুক্ত, মিথ্যার অবকাশ নেই, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
আল-কুরআনকে সামনে রেখে বিজ্ঞানের আবিষ্কৃত অভিনব তথ্যগুলোর সমন্বয় সাধন করে অতি চমৎকারভাবে উপস্থাপন করে মোহাম্মদ ওসমান গনি রচিত ‘আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান’ নামে গ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দিত।
ইতিপূর্বে প্রকাশিত তার লেখা ‘ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান’ এবং ‘মহান স্রষ্টার একত্ববাদ ও আধুনিক বিজ্ঞান’ বই দুটি পাঠ করে আমি মুগ্ধ হয়েছি এবং আল্লাহর কাছে তার জন্য জিকির">দোয়া করছি। এই বইগুলো বর্তমান আধুনিক সমাজে পাঠক বৃন্দের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রচেষ্টাকে কবুল করুন।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুজিবুর রহমান
পরিচালক
আল-ফুরকান ফাউন্ডেশন