১
তাওহীদ পুনরুদ্ধার
লেখকঃ আবদুল্লাহ্ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
পীর নয় আল্লাহকে ধরুনঃ
সম্মানিত মুসলিম ভাই এবং মুরীদানদেরকে আহবান জানাচ্ছি আসুন! পীর নয়, আমরা আল্লাহকে ধরি, তাঁর প্রতি ঈমানকে দৃঢ় ও মজবুত করি। কেননা যারা প্রকৃত ঈমানদার তাদের দুনিয়া ও আখেরাতে হেফাযতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তিনি এরশাদ করেনঃ
يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آَمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآَخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ “
যারা ঈমানদার তাদেরকে আল্লাহ্ সুদৃঢ়-শাশ্বত বাণী দ্বারা দুনিয়ার জীবনে এবং পরকালে সুপ্রতিষ্ঠিত রাখবেন। আর যারা যালিম তাদেরকে আল্লাহ্ রাখবেন বিভ্রান্তিতে; আল্লাহ্ যা ইচ্ছা তাই করেন। (সূরা ইবরাহীমঃ ২৭)
তাদের নির্ভেজাল তাওহীদের কারণে, বিশুদ্ধ ঈমানের ফলে, একনিষ্ঠতার কারণে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালবাসা থাকার ফলশ্রুতিতে, আল্লাহর দাবী বাস্তবায়ন করার পুরস্কার স্বরূপ- আল্লাহ্ তাদেরকে শাশ্বত বাণী কালেমায়ে তাওহীদের উপর অটল রাখবেন এবং শয়তান ও তার চক্রান্ত থেকে হেফাযত করবেন। আল্লাহর অঙ্গিকার মিথ্যা নয়। হে আল্লাহ্! আমাদেরকে সেই সুদৃঢ় ঈমানের অধিকারী করো। اللهمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِينِكَ (আল্লাহুম্মা ইয়া মুকাল্লেবাল্ কুলূব ছাব্বেত কালবী আল দ্বীনেকা) হে অন্তকরণের পরিবর্তণকারী আল্লাহ্! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল-অবিচল রাখ। (তিরমিযী, ইবনে মাজাহ) اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ (আল্লাহুম্মা মুসার্রেফাল কুলূব সার্রেফ কুলূবানা আলা ত্বাআতেকা) হে অন্তকরণকে প্রবাহিতকারী আল্লাহ্! আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের কাজে প্রবাহিত করো। (মুসলিম) [. রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) নিজে এই জিকির">দু’আ দুটি পাঠ করতেন এবং বলতেন, ‘‘সকল বান্দার অন্তর সমূহ আল্লাহর দু’টি আঙ্গুলের মধ্যে রয়েছে। তিনি ইচ্ছে করলে যে কোন সময় বান্দার অন্তরের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন।’’ অতএব এই দৃঢ়তা আল্লাহর কাছেই চাইতে হবে। যাতে করে তিনি অন্তরকে ঈমানের উপর অটল রাখেন এবং কুফরী, মুনাফেকী ও অবাধ্যতার দিকে পরিবর্তন না করেন।]