hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

হানাফী মাযহাবে কারামতঃ

এই জন্যে কারামাত সম্পর্কে হানাফী মাযহাবের রাদ্দুল মুহতার গ্রন্থে (১৬/৩৭১) বলা হয়েছেঃ

কেউ যদি বলে যে, ওলীর কারামত স্বরূপ তার জন্য দূরের স্থান নিকটবর্তী হয়ে যাওয়া জায়েয, সে জাহেল- মূর্খ। যাআফরানী এমত পোষণ করেছেন। কিন্তু ইবনে মুকাতেল এবং ইমাম আবু হানীফার ছাত্র মুহাম্মাদ বিন ইউসুফ (রহঃ) এধরণের কথাকে কুফরী বলেছেন।

উক্ত গ্রন্থের (৪/৪৪৭) হাশিয়াতে বলা হয়েছেঃ ফাতাওয়ায়ে বায্‌যাযিয়ায় বলা হয়েছেঃ আমাদের ওলামাগণ উল্লেখ করেছেন যে, বড় বড় মো'জেযা সমূহ যেমন: মৃতকে জীবিত করা, লাঠি সাপে রূপান্তরিত হওয়া, চন্দ্র দ্বিখন্ডিত করা, সামান্য খাদ্য দ্বারা অনেক লোককে পরিতৃপ্ত করা, আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বের হওয়া প্রভৃতি কোন ওলীর কারামত হতে পারে না। অনুরূপভাবে দূরবর্তী স্থান নিকটবর্তী হয়ে যাওয়াও কোন ওলীর কারামত হতে পারে না। কেননা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ আমার জন্যে যমীনকে গুটিয়ে দিয়েছেন। (তিরমিযী) ফলে তিনি দূরের জিনিসকে নিকটে দেখতে পেতেন। যদি এগুলো অন্যের কারামত হিসেবে যাহির হতে পারে তবে তা নবীদের জন্য খাস করার কোন উপকার থাকে না।

যদিও ফতোয়া বায্‌যাযিয়ার সকল বিষয়ে আমরা একমত নই, কেননা ইতিহাসে প্রমাণ আছে যে, নবীদের মো'জেযা সমূহের কোন কোন বিষয় কারামত হিসেবে সাহাবায়ে কেরাম বা তাবেঈদের বেলায়ও ঘটেছে।