hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

আল্লাহ্‌ ছাড়া কেউ বিপদাপদ দূর করতে সক্ষম নয়ঃ

আল্লাহ্‌ বলেনঃ

قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِهِ فَلا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلا تَحْوِيلا،أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا “

আপনি বলুন, তোমরা আল্লাহ্‌ ব্যতীত যাদের কাছে সাহায্য-সহযোগিতা পাওয়ার ধারণায় তাদেরকে ডেকে থাক, তারা তো তোমাদের বিপদাপদ দূর করার ক্ষমতা রাখে না এবং (তাতে সামান্যতম) পরিবর্তন করারও কোন শক্তি তাদের নেই। যাদেরকে তারা ডেকে থাকে তারা নিজেরাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করে বেড়ায় যে, তাদের মধ্যে কে কত আল্লাহর নিকটবর্তী হতে পারে। তাঁরা আল্লাহর দয়া প্রত্যাশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। (সূরা বানী ইসরাঈলঃ ৫৬-৫৭)

মানুষ যাতে মানুষ মুখী না হয়ে আল্লাহ মুখী হয়, বিপদাপদে শুধু আল্লাহরই স্মরণাপন্ন হয় এ জন্যে আল্লাহ্‌ তাআলা তাঁর নবীকে বিভিন্নভাবে উপদেশ ও নির্দেশনা দিয়েছেন। মানুষকেও সেই কথা শুনিয়ে দিতে আদেশ করেছেন। তিনি এরশাদ করেনঃ

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ

আল্লাহ যদি আপনাকে কোন বিপদে ফেলেন, তবে তা থেকে তিনি ছাড়া উদ্ধার করার ক্ষমতা কেউ রাখে না। (সূরা আনআমঃ ১৭, ইউনুসঃ ১০৭)

আল্লাহ্‌ আরো বলেনঃ

قُلْ أَفَاتَّخَذْتُمْ مِنْ دُونِهِ أَوْلِيَاءَ لا يَمْلِكُونَ لِأَنْفُسِهِمْ نَفْعًا وَلا ضَرًّا “

আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ওলী হিসেবে গ্রহণ করবে? ওরা তো নিজেদেরই না উপকার করার ক্ষমতা রাখে না কোন ক্ষতি করার সামর্থ রাখে। (সূরা রাদঃ ১৬)

আল্লাহ্‌ আরো বলেনঃ

قُلْ فَمَنْ يَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًا “

আপনি বলে দিন, আল্লাহ্‌ যদি তোমাদের ক্ষতি করার ইচ্ছা করে অথবা তোমাদের উপকার করার ইচ্ছা করেন, তবে কে আল্লাহর ইচ্ছাকে রুখে দেয়ার ক্ষমতা রাখে?চ (সূরা ফাতাহ্‌ : ১১)

আল্লাহ্‌ আরো বলেন,

وَاتَّخَذُوا مِنْ دُونِهِ آَلِهَةً لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنْفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَاةً وَلَا نُشُورًا “

ওরা আল্লাহকে বাদ দিয়ে মাবূদ গ্রহণ করেছে। অথচ ঐ মাবূদরা কোন কিছু সৃষ্টি করতে পারে না; বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। ওরা নিজেদের কোন ভাল-মন্দ করার ক্ষমতা রাখে না। কাউকে মৃত্যু দেয়া, জীবন দেয়া এবং কারো পুনরুত্থানের মালিক নয়। (সূরা ফুরকানঃ ৩)

অতএব সাবধান হে মুসলিম! কোন পীর আপনার কোন কল্যাণ আনয়ন করতে পারবে না এবং আপনাকে কোন অকল্যাণ থেকে বাঁচাতেও পারবে না। এমনকি তিনি ঐ ক্ষেত্রে আপনার জন্য আল্লাহর কাছে আপনার মধ্যস্থ হওয়ারও ক্ষমতা কিংবা যোগ্যতা কোনটাই রাখেন না। কারণ তিনি নিজেই আল্লাহর কল্যাণের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া অকল্যাণ থেকে নিজে নিজে বেঁচে থাকতে অপারগ।