১
তাওহীদ পুনরুদ্ধার
লেখকঃ আবদুল্লাহ্ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
আরবী অভিধানে ও কুরআনে উসীলার অর্থঃ
ইবনুল আছীর [নিহায়া ফী গারীবিল আছার ৫/৪০২ পৃঃ] গ্রন্থে বলেন, الواسل অর্থ- আগ্রহী, الوسيلة উসীলাঃ নৈকট্য ও মধ্যস্থতা। যার মাধ্যমে কোন বস্তুর কাছে পৌঁছা যায় ও তার নিকটবর্তী হওয়া যায়। এর বহুবচন হচ্ছে وسائل
ফিরোযাবাদী [আল ক্বামূসুল মুহীত ৩/১৭৮] গ্রন্থে বলেন, وَسَّلَ إلى الله تعالى توسيلاً অর্থ- এমন কিছু আমল করেছে যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে।
এছাড়া الوسيلة শব্দটির অন্য আর একটি অর্থ রয়েছে। তা হচ্ছে, মালিক বা বাদশাহ্র দরবারে সম্মান, মর্যাদা, ও নৈকট্য। যেমনি হাদীছে শব্দটির ব্যবহার ওজান্নাতে সর্বোচ্চ সম্মানিত স্থানের অর্থে হয়েছে। [. রাসূলুল্লাহ্ বলেন, ‘‘মুআয্যিনের আযান শুনে তোমরা তার জবাব দাও। তারপর আমার উপর দরূদ পাঠ কর। কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ্ তার উপর দশবার রহমত নাযিল করবেন। এরপর তোমরা আমার জন্য আল্লাহ্র কাছে উসীলা চাইবে। কেননা উহা জান্নাতের একটি স্থানের নাম। যা আল্লাহ্র বান্দাদের মধ্যে থেকে একজন বান্দার জন্যই নির্ধারিত। আশা করি আমি সেই বান্দা। অতএব যে ব্যক্তি আমার জন্য উসীলার প্রার্থনা করবে তার জন্য আমার শুপারিশ আবশ্যক হয়ে যাবে।’’ (সহীহ্ মুসলিম)]