hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

মানসুর হাল্লাজঃ

অনুরূপভাবে মানসুর হাল্লাজের বেলায় ঘটেছে। হাল্লাজের দ্বারা যে সকল কারামত জাহের হয়েছে বলে কথিত আছে তা সবই মিথ্যা ও শয়তানী কথা। হাল্লাজ সম্পর্কে চরমোনাই পীর সাহেব লিখেছেন যে, ফেরাউন বড়াই করে ওআনাল হক বলার কারণে ধ্বংস হইয়াছে এবং হাল্লাজ মাওলার মুহাব্বতের জোশে ওআনাল হক বলিয়া খেদার নূরের সাথে মিশিয়া চির অমর হইয়া রহিয়াছেন। (আশেক-মাশুক পৃঃ ৪৯)

আমি প্রশ্ন করি, মানসূর হাল্লাজ বাহ্যিকভাবে শরীয়তের খেলাফ কাজ করেও কিভাবে আল্লাহর ওলী থাকলেন বা আল্লাহর হাবীব হলেন? তিনি যে সত্যিই আল্লাহর ওলী ছিলেন এবং আল্লাহ্‌ তাকে মাহবূব বলে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে কি জনাব পীর সাহেবের কাছে কোন ওহী নাযিল হয়েছে? আর উক্ত ওহীর আলোকে তিনি হাল্লাজকে আল্লাহর ওলী হওয়ার সনদ দিচ্ছেন। নাকি তিনি গায়েবের খবর রাখেন? আমরা জানি কোন মানুষের বাহ্যিক কথা-বার্তা ও কাজ-কর্ম তার অন্তরের সূচীপত্র। হাল্লাজ যদি অন্তরের দিক থেকে সত্যিই আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হতেন, তবে বাহ্যিকভাবে তার কাজ-কর্মও তার পরিচয় দিত। তার মুখ থেকে শির্কী কথা কখনও উচ্চারিত হত না। যেমন ছিলেন সাহাবয়ে কেরাম, তাবেঈন ও আইয়েম্মায়ে দ্বীন (রাঃ)। নাকী মুহাম্মাদী শরীয়ত আল্লাহর ওলীদেরকে চেনে না? ফলে বাতেনীভাবে আল্লাহর ওলীদেরকেও তার খেলাফ হওয়ার কারণে শাস্তি দেয়? তাহলে তো এমন শরীয়তের অনুসরণ করা উচিত নয়!!! (নাউযুবিল্লাহ্‌)