hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

শির্ক নিয়ে মৃত্যু বরণ করলে ক্ষমা নেইঃ

বরং কোন মানুষ যদি শির্ক ও কুফরীর নিম্ন পর্যায়ের উক্ত পাপগুলো নিয়ে তওবা না করেই মৃত্যু বরণ করে, তবুও সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ্‌ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন। কিন্তু শির্ক নিয়ে মৃত্যু বরণ করলে আল্লাহ্‌ তকে মাফ করবেন না। কেননা আল্লাহ্‌ এরশাদ করেনঃ

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ “

আল্লাহর সাথে শির্ক করা হলে সে পাপ তিনি ক্ষমা করেন না। আর যাকে ইচ্ছা তিনি এর নিম্নপর্যায়ের পাপ ক্ষমা করতে পারেন। (সূরা নিসাঃ ৪৮ ও ১১৬)

হাদীছে কুদসীতে আল্লাহ্‌ তাআলা বলেনঃ

( وَمَنْ لَقِيَنِي بِقُرَابِ الْأَرْضِ خَطِيئَةً لَا يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً )

যে ব্যক্তি পৃথিবী পূর্ণ পাপের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হবে, এ অবস্থায় যে সে আমার সাথে কোন কিছুকে শরীক করেনি, তাহলে পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে আমি তার সামনে উপস্থিত হব। [. সহীহ্ মুসলিম হা/ ৪৮৫২।]

অতএব সন্দেহ নেই যে, কোন মানুষ যদি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করার পর তওবা না করে মৃত্যু বরণ করে তবে তিনি তাকে ক্ষমা করবেন না। আর ঐ মুশরেকের জন্যে জান্নাত হারাম হয়ে যাবে। তার চিরকালীন ঠিকানা হবে জাহান্নাম। যেমন আল্লাহ্‌ বলেনঃ

إِنَّهُ ُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করবে, আল্লাহ্‌ তার জন্যে জান্নাতকে হারাম করে দিবেন। তার ঠিকানা হবে জাহান্নাম। আর যালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না। (সূরা মায়েদাঃ ৭২)