hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

বান্দার তওবায় আল্লাহ্‌ খুশিঃ

এজন্য কোন মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, তবে তিনি খুবই খুশি হন এবং সন্তুষ্ট হন উক্ত বান্দার প্রতি।

একজন মানুষ জনমানবহীন মরুভূমিতে গিয়ে নিজের বাহণ হারিয়ে, খাদ্য-পানীয় হারিয়ে যখন মৃত্যু প্রহর গুনতে থাকে এমন সময় হঠাৎ সে তার বাহণ ও খাদ্য-পানীয় ফিরে পেয়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ায় যেমন আনন্দিত হয়, বান্দা পাপ করতে করতে শয়তানের দলে শামিল হয়ে যাওয়ার পর হঠাৎ যখন অনুতপ্ত হয়, নিজের ভুল বুঝতে পারে ফিরে আসে মহান করুণাময় আল্লাহর কাছে এবং খাঁটি মনে তওবা করে তাঁর দরবারে তখন তিনি তার প্রতি খুশি হয়ে যান। মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া ব্যক্তি নিজের জান ফেরত পাওয়ায় যতটুকু আনন্দিত হয়, তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশী বান্দার উপর খুশি হন। [. বুখারী ও মুসলিমে সাহাবী হারেছ বিন সুওয়াইদ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছের সারাংশ।]

উপরে বর্ণিত আয়াত ও হাদীছগুলো দ্বারা বুঝা যায় কোন মানুষ যদি ব্যভিচার, মদ্যপান, চুরি-ডাকাতি, খুন-খারাবী, রাহাজানি ইত্যাদি মহাঅন্যায় করে, এমনকি শির্ক-কুফরীতে লিপ্ত হয়, নামায-রোযা পরিত্যাগ করার মত বিশাল অপরাধে জড়িত হয়, অতঃপর দুনিয়ার জীবনে মৃত্যুর পূর্বেই অনুতপ্ত হয় এবং খাঁটি মনে তওবা করে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, দৃঢ়ভাবে বিশ্বাস করে একমাত্র আল্লাহ্‌ ছাড়া কেউ তাকে ক্ষমা করতে পারবে না, কেউ গুনাহের সাগর থেকে উদ্ধার করতে পারবে না, তবে তিনি তাকে ক্ষমা করে দিবেন। পূর্বের সমস্ত পাপকে ধ্বংস করে দিবেন। তিনি কারো পরোয়া করেন না। কেননা তাঁর নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেনঃ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لا ذَنْبَ لَهُ )) পাপ থেকে তওবাকারী এমন ব্যক্তির ন্যায় যার কোনই পাপ নেই। [. সহীহ্ ইবনে মাজাহ্ হা/৪২৫০, সহীহুল জামে হা/৩০০৮।]