hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠঃ

সমগ্র উম্মতের মধ্যে নবীদের পর সর্বশ্রেষ্ঠ হচ্ছেন উম্মতে মুহাম্মাদী। আল্লাহ্‌ বলেন, كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যে তোমাদেরকে পাঠানো হয়েছে। (আলে ঈমরানঃ ১১০) এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ إِنَّكُمْ تَتِمُّونَ سَبْعِينَ أُمَّةً أَنْتُمْ خَيْرُهَا وَأَكْرَمُهَا عَلَى اللَّهِ তোমাদের মাধ্যমে পৃথিবীকে সত্তরটি জাতি পূর্ণ হয়েছে। তোমরা তাদের মধ্যে সর্বোত্তম ও আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত। [. বাহয বিন হাকীম (রাঃ) থেকে মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ, হাদীছটি হাসান। দ্রঃ সহীহুল জামে হা/৪০৬৫]