১
তাওহীদ পুনরুদ্ধার
লেখকঃ আবদুল্লাহ্ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
নবীদের চাইতে শ্রেষ্ঠ ওলী কেউ নেইঃ
সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলী হচ্ছেন তাঁর নবীগণ। নবীদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন রাসূলগণ। রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন উলুল্ আযম পাঁচ জন। তাঁরা হলেন: নূহ, ইবরাহীম, মূসা, ঈসা ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম)। এঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তিনি খাতামুন্নাবিয়্যিন, ইমামুল মুত্তাকীন, আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে প্রেরণ করে তাঁকেই আল্লাহ্ পাক তাঁর বন্ধু ও শত্রুদের মাঝে পার্থক্যের মাপকাঠি নিরূপন করেছেন। অতএব তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি পরিপূর্ণরূপে ঈমান না আনলে এবং জাহেরী ও বাতেনীভাবে তাঁর অনুসরণ না করলে কখনই আল্লাহর ওলী হওয়া যাবে না।