hadith book logo

তাওহীদ পুনরুদ্ধার

লেখকঃ আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

১) আল্লাহ্‌ তাওআলার সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী দ্বারা উসীলা গ্রহণঃ

এই উসীলার পক্ষে দলীল হচ্ছে, আল্লাহ্‌ বলেন,

وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا “

আর আল্লাহ্‌র অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সেই নামের মাধ্যমে তোমরা তাঁকে আহবান কর। (সূরা আওরাফ- ১৮০) অর্থাৎ- আল্লাহ্‌ তাওআলাকে তাঁর সুন্দর সুন্দর নামের উসীলায় আহবান কর। আনাস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন কোন বিষয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে দুর্ভাবনায় ফেলত, তখন তিনি বলতেন,

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ “

হে চিরঞ্জিব, চিরস্থায়ী আপনার করুণার উসীলায় আপনার কাছে উদ্ধার কামনা করছি। (তিরমিযী, হাকেম, হাদীছ হাসান)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শুনতে পেলেন জনৈক ব্যক্তি দুআ পাঠ করছে:

( اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ الجنة وأعُوذُ بِكَ مِنَ الناَّرِ )

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে প্রার্থনা করছি, কেননা সমস্ত প্রশংসা তোমার জন্য নিবেদিত, তুমি ছাড়া প্রকৃত কোন উপাস্য নেই। তুমি একক তোমার কোন শরীক নেই। তুমি সার্বিক উপকার সাধনকারী। হে আকাশমন্ডলি ও পৃথিবীর স্রষ্টা। হে সম্মান ও মহত্মের অধিকারী। হে চিরঞ্জিব চিরস্থায়ী। আমি আপনার কাছে জান্নাত চাইছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদের বললেন, তোমরা জান সে কি দুআ করেছে? তাঁরা বললেন, আল্লাহ্‌ ও তাঁর রাসূল অধিক জানেন। তিনি বললেন, শপথ সেই সত্বার যার হাতে আমার প্রাণ নিঃসন্দেহে সে আল্লাহ্‌র সুমহান নামের (ইসমে আওযম) উসীলায় দুওআ করেছে। যে নামে তাঁকে ডাকা হলে তিনি সাড়া দেন, তাঁর কাছে কিছু চাওয়া হলে তিনি তা প্রদান করেন। (আবু দাঊদ, নাসাঈ, আহমাদ, সনদ ছহীহ্‌)