hadith book logo

হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

মানুষদের সুশৃঙ্খল করণ

রাসূলুল্লাহ r মানুষদেরকে মিনায় সুশৃঙ্খল করেছেন। আর প্রতি ব্যক্তিকেই তার প্রাপ্য মর্যাদার আসনে সমাসীন করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে মুয়াজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘‘ রাসূলুল্লাহ r মিনায় জনতার উদ্দেশে বক্তৃতা করেন, তিনি সবাইকে যার যার প্রাপ্য মর্যাদার আসনে বসান। ‘মুহাজিরগণ এখানে অবস্থান করবে’ কেবলার ডানে অবস্থিত এলাকার দিকে ইঙ্গিত করে তিনি বললেন। ‘আনসারগণ এখানে’ - কেবলার বামে অবস্থিতি এলাকার দিকে ইঙ্গিত কেরে বললেন। আর অন্যান্যরা তাদের পিছনে অবস্থান করবে। অন্য এক বর্ণনানুসারে :‘‘ তিনি মুহাজিরদেরকে নির্দেশ দিলেন মসজিদের সম্মুখভাগে অবস্থান করতে। আনসারদেরকে মসজিদের পিছনে এবং অন্যান্য মানুষদেরকে তাদের পিছনে অবস্থান করতে বললেন।

বর্তমান যুগে হাজ্বীদের মাঝে সৃষ্ট অধিকাংশ সমস্যার কারণ এক দল মানুষের তাদের নিজস্ব স্বার্থকে অন্য দলের ওপর প্রাধান্য দেয়া। আর আইন শৃঙ্খলা যা মানা উচিত তা অমান্য করা। তাই কতই না প্রয়োজন আপনি মানুষকে সুন্দর নমুনা উপহার দিবেন। নিজের ইচ্ছাসমূহ পিছিয়ে দিবেন, এবং আপনার ভাইয়ের কল্যাণে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিবেন।