hadith book logo

হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

রাসূলুল্লাহর সারল্য

হজ্বে মানুষদের পরিচালনার ক্ষেত্রে রাসূল্লাহr এর সফলতার সবচেয়ে বড়ো কারণ তাঁর স্বাভাবিকতা, সারল্য, ও অনাড়ম্বরতা এবং সকল বিষয়ে স্পষ্টতা। মানুষদের পরিচালনা বিষয়ে রাসূলুল্লাহr এর কর্মধারা নিয়ে ভেবে দেখলে প্রতীয়মান হয় যে তিনি তাদেরকে যা কিছুর নির্দেশ দিয়েছেন তা ছিল অত্যন্ত পরিষ্কার। আর রাসূলুল্লাহ r এর নেতৃত্বও ছিল দৃশ্যমান। হজ্বকর্ম ছিল জ্ঞাত। চলার পথও জানা। স্থান ও কাল সুনির্দিষ্ট। এ-কারণেই যাদের তিনি পরিচালনা করেছেন তাদের সামনে সবকিছুই ছিল মূর্ত, তাদের প্রত্যেকেই জানতো কোথায়-কখন কী করণীয়। তাই যদি আপনি হাজ্বীদের কোনো বিষয়ে দায়িত্বশীল হন তাহলে সবকিছু তাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলুন। স্পষ্টতার প্রতি বিশেষ গুরুত্ব দিন। অস্পষ্টতা, অতিরঞ্জন ছেড়ে দিন।