hadith book logo

হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

মানুষের অধিকার বিষয়ে যত্নবান হওয়া

রাসূলুল্লাহ r মানুষের অধিকার বিষয়ে খুবই যত্নবান ছিলেন। এর কয়েকটি উদাহরণ নিরূপ:

আয়েশা (রা) যখন মিনায় রাসূলুল্লাহর জন্য ঘর উঠাতে চাইলেন যার ছায়তলে রাসূলুল্লাহ r আশ্রয় নিবেন, তিনি বললেন: মিনা তো হলো পূর্বে আসা লোকদের অবস্থানের জায়গা।’’ যমযমের পানি পান করানোর দায়িত্বে নিয়োজিতদের সাহায্য থেকে বিরত থেকেছেন কেননা মানুষ তাদেরকে পরাভূত করে রাসূলুল্লাহর কাছে ভির করবে, তিনি বলেন:‘‘ মানুষ তোমাদেরকে পরাভূত করবে এই ভয় না হলে আমি নেমে যেতাম এবং এখানে রশি রাখতাম, অর্থাৎ গ্রীবায়।’’

আজ দেখা যাচ্ছে অনেক হাজ্বীদের অধিকারই খর্ব হচ্ছে দুনিয়া পূজারীদের হাতে যারা পবিত্র ভূমিতে থাকা সত্ত্বেও আল্লাহকে বিন্দুমাত্র ভয় পায় না। মানুষের অর্থ-কড়ি অবৈধভাবে হাতিয়ে নিতে কুণ্ঠাবোধ করে না। এ-জাতীয় লোকদের সংস্পর্শ এবং তারা যা করছে তাতে জড়িয়ে যাওয়া থেকে সতর্ক থাকুন। আর যদি ক্ষমতা রাখেন তাহলে নসীহত উপদেশ দিয়ে তাদের সংশোধন করুন অথবা তাদের কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করুন।