hadith book logo

হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

হজের পর হজরত আয়েশার (রা) ওমরা

মুশরিকদের থেকে আদর্শিক ভিন্নতা সৃষ্টির আরেকটি উদাহরণ হজ সম্পাদনের পর রাসূলুল্লাহ ﷺ এর হজরত আয়েশাকে ওমরা করানো। মুশরিকরা মনে করতো সফর মাস প্রবেশের পূর্বে ওমরা শুদ্ধ হয় না। হজরত ইবনে আববাস  বর্ণনা করেন : ‘‘ আল্লাহর কসম মুশরিকদের প্রথা বাতিল করার জন্য রাসূলুল্লাহ ﷺ হজরত আয়েশাকে জিলহাজ্ব মাসে ওমরা করিয়েছেন। কোরাইশের এ গোত্রটি, ও তাদের অনুসারীরা বলতো : ‘ যখন উটের লোম গজিয়ে আধিক্য পাবে এবং পৃষ্ঠদেশ সুস্থ হবে এবং সফর মাস প্রবেশ করবে তখনই ওমরাকারীর ওমরা শুদ্ধ হবে’। তারা জিলহজ ও মোহররম অতিক্রান্ত হওয়ার পূর্বে ওমরা হারাম মনে করতো। ’’