১
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ
লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
মানুষের প্রতি মমত্ববোধ
রাসূলুল্লাহ r ছিলেন নম্র বিনয়ী ও কোমল মেজাজের। তিনি সহাস্য ও উজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন। তাঁর থেকে বেশি হাস্যজ্জ্বোল মানুষ আর দেখা যায়নি। যখন তিনি কথা বলতেন মৃদু হাসতেন। সাহাবাদের হৃদয়ে আনন্দ সঞ্চারেও তিনি কারপণ্য করতেন না। হজ্বে এর একটি উজ্জ্বল উদাহরণ হযরত ইবনে আববাসের (রা) হাদীস যেখানে এসেছে :‘‘ আমরা বনু আব্দুল মুত্তালিবের শিশুরা উটের ওপর আরোহণ করে রাসূলুল্লাহ r এর কাছে এলাম তিনি আমাদের রানে মৃদু আঘাত করে বলতে লাগলেন, আমার সন্তানরা! সূর্য ওঠার আগে কঙ্কর নিক্ষেপ করো না।’’
তাই হজ্বে আপনি মানুষজনের সাথে সাক্ষাতের সময় সুন্দরভাবে ছালাম-কালাম করুন, উৎফুল্ল ও হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সংস্পর্শে আসুন। গুছিয়ে মার্জিতভাবে কথা বলুন। কর্মে শালীন হন, তাহলেই গ্রহণযোগ্যতা পাবেন সকলের কাছেই । কুড়িয়ে নিতে সমর্থ হবেন তাদের ভালোবাসা । আর এসবই বয়ে আনবে আপনার জন্য অফুরান ছোঁয়াব ও আল্লাহর সন্তুষ্টি।