১
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ
লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
হজ্বে পরিবার পরিজনদের মাঝে রাসূলুল্লাহ r
আত্মীয়দের বিষয়ে রাসূলুল্লাহ rএর যত্ন-দয়া-এহসান ছিল অশেষ। যারা তাঁর স্পর্শে এসেছেন সবাই এ সাক্ষী তাদের সবার। রাসূলুল্লা r এর গুণ বর্ণনাকরীদের কথা অনুযায়ী তিনি ‘‘ মানুষের মধ্যে সমধিক সদাচারী , সব থেকে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ছিলেন’’। আত্মীয়- স্বজনকে কল্যাণের পথে আহবান, তাদের সত্যপথ প্রাপ্তি ও দোযখ থেকে মুক্তি লাভের প্রত্যাশা আত্মীয়দের প্রতি রাসূলুল্লাহর সীমাহীন দরদকেই নির্দেশ করে। এর একটি উদাহরণ সাফায় রাসূলুল্লাহ r এর দাঁড়ানো এবং শিরকের পরিণাম থেকে তাঁদেরকে হুঁশিয়ার করা। সাফায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন :‘‘ হে ফাতেমা বিনতে মোহাম্মদ, হে সাফিয়্যা বিনতে আব্দুল মুত্তালেব, হে আব্দুল মুত্তালেবের সন্তানরা! আমি তোমাদের জন্য কোনো কিছুরই মালিক না। আমার সম্পদে যা ইচ্ছা দাবি করো।’’ এই সূত্রে তিনি তাঁর চাচা আবু তালিবকে বললেন :‘‘ হে চাচা ‘‘ বলুন! আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই’ , আমি আল্লাহর কাছে এ কালেমাটি প্রমাণ হিসেবে পেশ করব।’’
হজ্বে স্বজনদের সাথে রাসূলুল্লাহ r এর সদাচার ও এহসান, বিভিন্ন ধারায় প্রকাশ পেয়েছে , তন্মধ্যে উল্লেখযোগ্য হলো :
হজ্বে স্বজনদের সাথে রাসূলুল্লাহ r এর সদাচার ও এহসান, বিভিন্ন ধারায় প্রকাশ পেয়েছে , তন্মধ্যে উল্লেখযোগ্য হলো :