hadith book logo

হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

আরাফাহ ও মুযদালেফাহ থেকে প্রস্থান

সূর্যাস্তের পর আরাফাহ থেকে রাসূলুল্লাহ ﷺ এর প্রস্থান ও সূর্যোদয়ের পূর্বে মুযদালিফা থেকে প্রস্থান মুশরিকদের আচারের সাথে ভিন্নতা সৃষ্টির লক্ষ্যেই ছিল, কেননা মুশরিকরা সূর্যাস্তের আগেই আরাফা ত্যাগ করতো এবং মুযদালিফা ত্যাগ করতো সূর্যোদয়ের পর। হজরত মিসওয়ার ইবনে মাখরামা  বলেন :‘‘ রাসূলুল্লাহ ﷺ আরাফায় আমাদেরকে উদ্দেশ্য করে বক্তৃতা করলেন, তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন এবং বললেন : মুশরিক ও পৌত্তলিকরা এখান থেকে প্রস্থান করতো সূর্যাস্তের সময় যখন পাহাড়ের মাথায় পুরুষের পাগড়ির মতই অবস্থান করতো সূর্য । আমাদের আদর্শ ওদের থেকে ভিন্ন। তারা মাশআ’রুল হারাম থেকে পাহাড়ের মাথা বরাবর, ঠিক পুরুষের পাগড়ির ন্যায়, সূর্য উঠে যাওয়ার সময় প্রস্থান করতো, কেননা আমাদের আদর্শ তাদের থেকে ভিন্ন।’’ হজরত আমর ইবনে মায়মুন বলেন : ‘‘ হজরত ওমর ইবনে খাত্তাবের  সাথে হজ করেছি, আমরা যখন মুযদলিফা থেকে প্রস্থান করতে চাইলাম তিনি বললেন : মুশরিকরা বলতো : ছাবির পর্বতের ওপর সূর্য উদিত হও যাতে দ্রুত গমন করতে পারি, আর তারা সূর্যোদয়ের পূর্বে প্রস্থান করতো না, অতঃপর রাসূলুল্লাহ ﷺ তাদের উল্টো করেছেন এবং সূর্যোদয়ের পূর্বেই প্রস্থান করেছেন।’’