hadith book logo

হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

৩- হজ্ব বিষয়ে পরিবার পরিজনদের দায়িত্ব যাতে যথাযথ পালিত হয় সে বিষয়ে যত্ন

যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ পাক তাদের ওপর হজ্ব ফরজ করেছেন। তিনি বলেছেন :‘‘ যারা সমর্থবান তাদের ওপর আল্লাহর এই অধিকার যে তারা পবিত্র ঘরের হজ্ব করবে,’’ তাই সমর্থবান ব্যক্তি এ-দায়িত্বটি আদায় না করা পর্যন্ত তা ঝুলে থাকে। যে ব্যক্তি রাসূলুল্লাহ rএর সীরাত ঘেঁটে দেখবে পরিজনদের দায়দায়িত্ব পালনে রাসূলুল্লাহ r কতটুকু যত্নবান ছিলেন সে বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবে। এর কয়েকটি উদাহরণ নিম্নে দেয়া গেলো :

* সকল স্ত্রীদেরকে (রা) সঙ্গে করে হজ্বে আসা।

* পরিবারবর্গের যারা দুর্বল তাদেরকেও সঙ্গে নিয়ে হজ্বে আসা।

* এমনকী তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকেও যথাসম্ভব দ্রুত হজ্ব পালনের ব্যাপারে উৎসাহ দেয়া। এরই একটি উদাহরণ যে তিনি যাবায়া বিনতে যুবায়েরের কাছে গেলেন, এবং বললেন : - আপনি হজ্বে যাচ্ছেন না কেন? তিনি বললেন :‘‘ আমি অসুস্থ আর আমি আশঙ্কা করছি যে বাধার সম্মুখীন হব । তিনি বললেন: ইহরাম বাঁধুন ও শর্ত করে নিন যে, যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানেই আপনার হালাল হওয়ার জায়গা। অন্য এক বর্ণনায় : তুমি এ-বছর হজ্ব করবে না ?.... ।’’

আজ আমরা দেখছি অনেক বয়স্ক পুরুষ ও মহিলা অর্থ-কড়ি থাকা সত্ত্বেও হজ্ব পালন করে নি। তাই, যদি আল্লাহ আপনাকে শক্তি দিয়ে থাকেন তাদের প্রতি এহসান করুন। তাদের হাত ধরে হজ্বে নিয়ে যান। আপদবিপদ বাধা হয়ে দাঁড়াতে পাড়ে। নানা প্রকার সমস্যা প্রাপ্ত সুযোগ ছিনিয়ে নিতে পারে। আর দুনিয়া এক অবস্থায় কারো জন্য স্থির থাকে না। তাই রাসূলুল্লাহ r যত তাড়াতাড়ি সম্ভব হজ্ব সেরে নিতে বলেছেন। হাদীসে এসেছে : ‘‘ যে ব্যক্তি হজ্ব সম্পাদনের ইচ্ছা করল সে যেন বিলম্ব না করে। কারণ ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, বাহন হারিয়ে যেতে পারে, প্রয়োজন দেখা দিতে পারে।’’ অন্য এক বর্ণনায় এসেছে : ‘‘ হজ্ব বিষয়ে তাড়াতাড়ি করো, - অর্থাৎ ফরজ হজ্ব - কেননা তোমাদের কেউ জানে না যে সে কোন অবস্থার সম্মুখীন হবে।’’

এভাবে হাত ধরে পরিবারের সদস্যদেরকে হজ্বে নিয়ে গেলে, তাদেরকে সহায়তা করলে তার ছোওয়াব আপনি অবশ্যই পাবেন। জনৈক মহিলা তার ছোট্ট শিশুকে উঁচু করে ধরে বললেন, এর হজ্ব হবে? রাসূলুল্লাহ r বললেন : হবে আর আপনি তার ছোওয়াব পাবেন। মনে করিয়ে দেয়া ভালো যে স্ত্রীকে নিয়ে হজ্ব করতে যাওয়া আপনার কর্তব্য, পক্ষান্তরে উল্লেখিত মহিলার তার শিশুকে নিয়ে হজ্ব করা জরুরি ছিল না।