১
হজ পালন অবস্থায় রাসূলুল্লাহ ﷺ এর নান্দনিক আচরণ
লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪২
২- হজ্বকর্মে পরিবারের সদস্যদেরকে ব্যস্ত রাখা
হজ্বের পূর্বেই পরিবারের সদস্যদেরকে এতৎসংক্রান্ত বিষয়ে রাসূলুল্লাহ r ব্যস্ত রেখেছেন। হযরত আয়েশার হাদীস এদিকেই ইঙ্গিত করে। তিনি বলেন :‘‘ রাসূলুল্লাহর (স) ইহরামের পূর্বে আমি তাঁর হাদীর জন্য মালা বুনেছি।’’
এসব ক্ষেত্রে রাসূলুল্লাহrএর অনুসরণ করা কতই না জরুরি। তাই চলুন হজ্বের পূর্বেই নিজেকে ও যারা সঙ্গে যাবে এমন আত্মীয়স্বজনকে হজ্ব বিষয়ে ব্যস্ত রাখি। নিজের ও পরিজনদের হৃদয় হজ্বের সাথে জুড়ে দিই। এতে হজ্ব পালনের ইচ্ছায় আসবে দৃঢ়তা, বৃদ্ধি পাবে এর হুকুম-আহকাম- ফযিলত- ছোয়াব সম্পর্কে জ্ঞান, শেখা হবে এর নিয়মকানুন। প্রস্ত্ততিতে সংযোজন হবে নতুন মাত্রা। আর এসব বিষয় একজন ব্যক্তিকে হজ্বে যা কিছু করা উত্তম সে বিষয়ে, ও যেভাবে করা উত্তম সেভাবে আদায় করতে সাহায্য কর।