hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

দুর্বলদের প্রতি সদয় হওয়া বা সদাচার করা

সমাজে অনেক দুর্বল ও অসহায় মানুষ বসবাস করে। তাদেরকে সহযোগিতা করা একটি উত্তম কাজ। এর মাধ্যমে আল্লাহ তা‘আলা তাদের রিযিক বৃদ্ধি করে থাকেন। হাদীসে এসেছে,

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ رَأٰى سَعْدٌ أَنَّ لَه فَضْلًا عَلٰى مَنْ دُوْنَه فَقَالَ النَّبِيُّ هَلْ تُنْصَرُوْنَ وَتُرْزَقُوْنَ إِلَّا بِضُعَفَائِكُمْ

মুস‘আব ইবনে সা‘দ (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, সা‘দ (রাঃ) এর ধারণা ছিল যে, অন্যদের তুলনায় তাঁর মর্যাদা অধিক। অতঃপর নবী ﷺ বললেন, তোমরা তোমাদের দুর্বল ও অসহায়দের কারণেই সাহায্য ও রিযিকপ্রাপ্ত হয়ে থাক। [সহীহ বুখারী, হা/২৮৯৬; শারহুস সুন্নাহ, হা/৪০৬১; জামেউস সগীর, হা/১২৯৯১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩২০৫; মিশকাত, হা/৫২৩২।]