১
হালাল রিযিকের সন্ধানে
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৭
সুদী লেনদেনের মাধ্যমে উপার্জন
সময় ও পরিমাণ নির্ধারণ করে মূলধনের উপর অতিরিক্ত মুনাফা অর্জন করার নাম হচ্ছে সুদ। ইসলাম সুদকে এবং এর সাথে সম্পৃক্ত সকল প্রকার লেনদেনকে হারাম ঘোষণা করেছে। কুরআন মাজীদে বলা হয়েছে,
﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَأْكُلُوا الرِّبَاۤ اَضْعَافًا مُّضَاعَفَةً۪ وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ﴾
হে ঈমানদারগণ! তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ (চক্র বৃদ্ধিহারে) সুদ ভক্ষণ করো না এবং আল্লাহকে ভয় করো, যেন তোমরা সুফলপ্রাপ্ত হও।
(সূরা আলে ইমরান- ১৩০)
﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللهَ وَذَرُوْا مَا بَقِيَ مِنَ الرِّبَاۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ﴾
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া অংশ বর্জন করো, যদি তোমরা মুমিন হয়ে থাক। (সূরা বাক্বারা- ২৭৮)
عَنْ عَبْدِ اللهِ بْنِ حَنْظَلَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ : دِرْهَمُ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِيْنَ زَنْيَةً
আবদুল্লাহ ইবনে হানযালা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি জেনে-শুনে সুদের একটি মাত্র রৌপ্যমুদ্রাও খায়, তার গুনাহ ৩৬ বার যিনা করার চেয়েও বেশি। [মুসনাদুল বাযযার, হা/৩৩৮১; মুসনাদে আহমাদ, হা/২২০০৭; দার কুতনী, হা/২৮৪৩; জামেউস সগীর, হা/৫৬৮৭; সিলসিলা সহীহাহ, হা/১০৩৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮৫৫; মিশকাত, হা/২৮২৫।]
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ : اَلرِّبَا سَبْعُوْنَ حُوْبًا ، أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهٗ
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সুদের ৭০ প্রকার গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে, কোন ব্যক্তি তার মাতাকে বিবাহ করার সমপরিমাণ। [ইবনে মাজাহ, হা/২২৭৪; মুসত্মাদরাকে হাকেম, হা/২২৫৯; জামেউস সগীর, হা/৫৮৫৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮৫৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২২৪৩৭; মিশকাত, হা/২৮২৬।]
অতএব সুদ যে কত বড় অপরাধ সেটা উপরোক্ত আয়াত ও হাদীসগুলো দ্বারা অনুমেয়। সুতরাং সুদী লেনদেন এবং এর সাথে সম্পৃক্ত সকল প্রকার উপার্জন হারাম।