hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

সামুদ্রিক প্রাণীর হুকুম

যেসব প্রাণী পানিতে বসবাস করে সেগুলো সামুদ্রিক প্রাণীর অমত্মর্ভুক্ত। এসব প্রাণী খাওয়া হালাল। আল্লাহ তা‘আলা বলেন,

﴿أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُه مَتَاعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ﴾

তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে- যাতে করে তোমরা এবং পর্যটকরা ভোগ করতে পার। (সূরা মায়েদা- ৯৬)

তিনি আরো বলেন,

﴿وَهُوَ الَّذِيْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا﴾

তিনিই সেই সত্তা, যিনি সমুদ্রকে অধীন করে দিয়েছেন, যেন তোমরা তা হতে তাজা গোশত (অর্থাৎ মাছ) আহার করতে পার। (সূরা নাহল- ১৪)

মাছ মরে গেলেও তা খাওয়া হালাল :

عَنْ أَبِىْ هُرَيْرَةَ يَقُوْلُ سَأَلَ رَجُلٌ النَّبِىَّ - - فَقَالَ يَا رَسُوْلَ اللهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيْلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِه عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُوْلُ اللهِ -- : هُوَ الطَّهُوْرُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُه

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী ﷺ-কে জিজ্ঞেস করল যে, হে আল্লাহর রাসূল! আমরা সমুদ্রে যাতায়াত করে থাকি। তখন আমরা সীমিত পরিমাণ পানি সাথে করে নিয়ে যাই। সুতরাং এটা দ্বারা যদি ওযু করি তাহলে আমরা সবাই পিপাসার্ত হয়ে যাব। কাজেই আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারব? তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, এর পানি পবিত্র এবং এর মৃত বসত্মু হালাল। [আবু দাউদ, হা/৮৩; মুয়াত্তা ইমাম মালেক, হা/৪১; তিরমিযী, হা/৬৯; নাসাঈ, হা/৫৯; ইবনে মাজাহ, হা/৩৮৬; মুসনাদে আহমাদ, হা/৭২৩২; জামেউস সগীর, হা/১৩০০৪; মিশকাত, হা/৪৭৯।]