hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন

নারীর দেহকে কেন্দ্র করে যেসব ব্যবসা পরিচালিত হয়, সেটাকেই বলা হয় পতিতাবৃত্তি। সুতরাং নারীর দেহকে কেন্দ্র করে সামান্য কিছু উপার্জন করলেও সেটা পতিতাবৃত্তির উপার্জন হিসেবে গণ্য হবে, এ উপার্জনকে ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। হাদীসে এসেছে,

عَنْ أَبِىْ هُرَيْرَةَ يَقُوْلُ : قَالَ رَسُوْلُ اللهِ -- : لَا يَحِلُّ ثَمَنُ الْكَلْبِ وَلَا حُلْوَانُ الْكَاهِنِ وَلَا مَهْرُ الْبَغِىِّ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কুকুরের মূল্য গ্রহণ করা, ভাগ্য গণনার মাধ্যমে উপার্জন করা এবং ব্যভিচারের বিনিময় গ্রহণ করা হালাল নয়। [আবু দাউদ, হা/৩৪৮৬; নাসাঈ, হা/৪২৯৩; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৪২৮৭; জামেউস সগীর, হা/১৩৫৯৮।]

এ বিষয়ের সাথে সম্পৃক্ত সমাজে প্রচলিত যেসব উপার্জন হারাম, তার কয়েকটি নমুনা নিম্নে উল্লেখ করা হলো :

 ব্যভিচারের মাধ্যমে উপার্জন করা।

 ব্লু ফিল্ম তৈরি করার মাধ্যমে উপার্জন করা।

 ব্লু ফিল্ম প্রচারের মাধ্যমে উপার্জন করা।

 ব্লু ফিল্ম বিক্রির মাধ্যমে উপার্জন করা।

 নৃত্য পরিবেশন করার মাধ্যমে উপার্জন করা।

 নাচ শিখানোর মাধ্যমে উপার্জন করা।

 গান গাওয়ার মাধ্যমে উপার্জন করা।

 অভিনয়ের মাধ্যমে উপার্জন করা।

 দোকানকে সুন্দরীদের ছবি দিয়ে সাজিয়ে রেখে ক্রেতাকে আকর্ষিত করে ব্যবসা করা।

 বিজ্ঞাপন তৈরির জন্য নারীরা নিজেদের দেহকে বিক্রি করার মাধ্যমে উপার্জন করা।

 পত্রিকা প্রচারের উদ্দেশ্যে সুন্দরী নারীদের ছবি ছাপানো।