১
হালাল রিযিকের সন্ধানে
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
কখন হারাম জিনিস খাওয়া যায়
হালাল সব ক্ষেত্রেই হালাল এবং হারাম সব ক্ষেত্রেই হারাম। তবে একটি ক্ষেত্র রয়েছে যখন হারাম জিনিসও সাময়িকভাবে হালাল হয়ে যায়। আর সেটি হচ্ছে, প্রয়োজন। যেমন- কোন ব্যক্তি এমন পরিস্থিতিতে পতিত হলো যে, হারাম ব্যতীত তার আর অন্য কোন কিছু গ্রহণ করার সুযোগ নেই এবং তার জীবনও হুমকির মুখে, এ ক্ষেত্রে সে হারাম জিনিস গ্রহণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, সেটা যেন সীমালঙ্ঘনমূলক অতিরিক্ত গ্রহণ করা না হয়। বরং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু গ্রহণ করা তার জন্য বৈধ। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ﴾
তবে কেউ যদি এগুলো অবাধ্য না হয়ে এবং সীমালঙ্ঘন না করে নিরুপায় হয়ে খায়, তাহলে নিশ্চয় তোমার প্রতিপালক ক্ষমাশীল ও পরম দয়ালু।
(সূরা আন‘আম- ১৪৫)
﴿فَمَنِ اضْطُرَّ فِيْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ فَإِنَّ اللهَ غَفُوْرٌ رَّحِيْمٌ﴾
তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা মায়েদা- ৩)
﴿فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ إِثْمَ عَلَيْهِ إِنَّ اللهَ غَفُوْرٌ رَّحِيْمٌ﴾
কিন্তু যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে সে অবস্থায় সে অবাধ্য নয় এবং সীমালঙ্ঘনকারীও নয়, তার জন্য পাপ নেই (অর্থাৎ জীবন রক্ষার্থে খেতে পারে) এবং নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। (সূরা বাক্বারা- ১৭৩)