hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

হজ্জ ও উমরা পালন করা

হজ্জ ও উমরা পাপ মোচনের অন্যতম মাধ্যম। যারা বারবার হজ্জ ও উমরা পালন করার মাধ্যমে নিজেদেরকে আল্লাহর পথে নিযুক্ত রাখবে আল্লাহ তা‘আলা তাদের রিযিকও বৃদ্ধি করে দিবেন। হাদীসে এসেছে,

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - - تَابِعُوْا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوْبَ كَمَا يَنْفِى الْكِيْرُ خَبَثَ الْحَدِيْدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُوْرَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা বারবার হজ্জ ও উমরা করতে থাকো। কেননা এ দুটি আমল অভাব ও গুনাহ দূর করে দেয়, যেমনিভাবে কামারের হাপর লোহা, সোনা ও রূপার ময়লাকে দূর করে দেয়। আর একটি কবুলকৃত হজ্জের বিনিময় হচ্ছে জান্নাত। [তিরমিযী, হা/৮১০; নাসাঈ, হা/২৬৩১; মুসনাদে আহমাদ, হা/৩৬৬৯; সহীহ ইবনে খুযায়মা, হা/২৫১২; সহীহ ইবনে হিববান, হা/৩৬৯৩; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১০২৫২; জামেউস সগীর, হা/৫২১২; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১১৩৩; মিশকাত, হা/২৫২৪।]