hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

পশুর মাথা বিচ্ছিন্ন করা যাবে না

মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু যদি কখনো অনিচ্ছা সত্ত্বেও এমনটি ঘটে যায়, তাহলে তার গোশত খাওয়া যাবে।

হাঁস-মুরগী যবেহ করার সময় গলায় ছুরি চালানোর পর ঘাড় ভেঙ্গে দেয়া ঠিক নয়। কেননা প্রাণীকে অতিরিক্ত কষ্ট দেয়া নিষেধ। রাসূলুল্লাহ ﷺ প্রাণীকে আরাম দিয়ে যবেহ করতে নির্দেশ দিয়েছেন। [সহীহ মুসলিম, হা/৫১৬৭; ইবনে মাজাহ, হা/৩১৭০; জামেউস সগীর, হা/২৬৭৬; আবু দাউদ, হা/২৮১৭; তিরমিযী, হা/১৪০৯; নাসাঈ, হা/৪৪০৫; মুসনাদে আহমাদ, হা/১৭১৫৪; সহীহ ইবনে হিববান, হা/৫৮৮৩; মুসনাদুল বাযযার, হা/৩৪৬৮; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৬৫০২; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৬২২৯; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৬৯৭০; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৮৬০৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১০৮৯; মুখতাসার ইরওয়ালুল গালীল, হা/২৪৭৬; মিশকাত, হা/৪০৭৩।]