hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

মূর্তি বা ছবির ব্যবসার মাধ্যমে উপার্জন

মূর্তি ও ছবি হচ্ছে শিরকের উৎপত্তিস্থল। এ কারণেই ইসলামে যে কোন ধরনের মূর্তি বা ছবি তৈরি করা নিষিদ্ধ করা হয়েছে। এর সকল উপার্জনও হারাম উপার্জনের অমত্মর্ভুক্ত। হাদীসে এসেছে,

عَنْ عَوْنِ بْنِ أَبِيْ جُحَيْفَةَ قَالَ نَهَى النَّبِيُّ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَثَمَنِ الدَّمِ وَنَهٰى عَنِ الْوَاشِمَةِ وَالْمَوْشُوْمَةِ وَاٰكِلِ الرِّبَا وَمُوْكِلِه وَلَعَنَ الْمُصَوِّرَ

আওন ইবনে আবু জুহাইফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ কুকুর ও রক্তের মূল্য এবং ব্যভিচারের উপার্জন গ্রহণ করা থেকে নিষেধ করেছেন। আর সুদখোর, সুদদাতা, চেহারা (নকশা করার জন্য) দাগে বা দাগায় এমন নারী এবং মূর্তি (বা ছবি) নির্মাতাকে অভিশম্পাত করেছেন। [সহীহ বুখারী, হা/২০৮৬; মুসনাদে আহমাদ, হা/১৮৭৭৮; মুসনাদুল বাযযার, হা/৪২২৯; মুসনাদে আবি ই‘আলা, হা/৮৯০।]

বর্তমান সমাজের আলোকে এ ধরনের উপার্জনের কিছু চিত্র নিম্নে তুলে ধরা হলো :

 সরাসরি মূর্তি তৈরি করে বিক্রি করা।

 বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করে বিক্রি করা।

 গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে প্রাণীর ছবি তৈরির মাধ্যমে ব্যবসা করা।

 যেসব কম্পানিতে প্রাণীর ছবি তৈরি করার জন্য কাজ দেয়া হয় সেসব কম্পানিতে চাকুরি করা।

 বড় বড় ব্যক্তিত্বের ভাষ্কর্য তৈরির মাধ্যমে উপার্জন করা।