১
হালাল রিযিকের সন্ধানে
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৫
যবেহ করার সময় দু‘আ পাঠ করতে হবে
আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيَاتِهٖ مُؤْمِنِيْنَ﴾
অতএব যাতে আল্লাহর নাম নেয়া হয় তা হতে আহার করো, যদি তোমরা তাঁর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাক। (সূরা আন‘আম- ১১৮)
অপর আয়াতে তিনি বলেন,
﴿وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ﴾
আর যাতে আল্লাহর নাম নেয়া না হয়, তোমরা তা হতে আহার করো না। কেননা নিশ্চয় এটা ফাসেকী কাজ। (সূরা আন‘আম- ১২১)
উপরোক্ত আয়াত দুটি দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, যে পশু আল্লাহর নাম উচ্চারণ না করে যবেহ করা হয়, তা হালাল নয়। আর এটিই যে কোন ধরনের হালাল প্রাণী যবেহ করার মূলনীতি। পশু যবেহ করার সময় নিম্নোক্ত দু‘আটি পাঠ করা আবশ্যক :
بِاسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ
উচ্চারণ : বিসমিল্লা-হি ওয়াল্লাহু আকবার।
অর্থ : আমি আল্লাহর নামে (যবেহ করতে) শুরু করছি এবং আল্লাহ সবচেয়ে বড়। [সহীহ মুসলিম, হা/৫২০২।]