hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

ডাকাতির মাধ্যমে উপার্জন

প্রকাশ্যে কারো কাছ থেকে জোর করে অথবা ভয় দেখিয়ে কোন কিছু লুটপাট করে নেয়াকে ডাকাতি বলা হয়। এ কাজ করা হারাম এবং এর মাধ্যমে উপার্জিত সকল সম্পত্তিও হারাম। কেননা হাদীসে এসেছে,

عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيْدِ عَنِ النَّبِيِّ أَنَّه نَهٰى عَنِ النُّهْبَةِ وَالْمُثْلَةِ

আবদুল্লাহ ইবনে ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ লুটতরাজ এবং অঙ্গহানি করতে নিষেধ করেছেন। [সহীহ বুখারী, হা/৫৫১৬; মুসনাদে ইবনে জাদ, হা/৪৭৭; জামেউস সগীর, হা/১২৮৭৪; মিশকাত, হা/২৯৪১।]

এদের শাসিত্ম সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন,

﴿اِنَّمَا جَزَآءُ الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْاۤ اَوْ يُصَلَّبُوْاۤ اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِؕ ذٰلِكَ لَهُمْ خِزْيٌ فِى الدُّنْيَا وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ﴾

যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিপক্ষে লড়াই করে এবং পৃথিবীতে ফেতনা সৃষ্টি করে বেড়ায়, (তাদের শাস্তি হলো) তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হলো তাদের জন্য পৃথিবীতে অপমান; কিন্তু পরকালে তাদের জন্য রয়েছে আরো ভয়াবহ শাস্তি। (সূরা মায়েদা- ৩৩)