hadith book logo

হালাল রিযিকের সন্ধানে

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে উপার্জন

গান-বাজনা হচ্ছে শয়তানের মন্ত্র। শয়তান এর মাধ্যমে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং এর মাধ্যমে মানুষকে ইসলাম বিরোধী অনেক ধরনের পাপকর্ম করার আগ্রহ ও সুযোগ তৈরি করে দেয়। যার ফলে ইসলাম এ ধরনের কাজকে হারাম করে দিয়েছে; এমনকি এর মাধ্যমে উপার্জন করতেও নিষেধ করে দিয়েছে। হাদীসে এসেছে,

عَنْ أَبِيْ هُرَيْرَةَ : أنَّ النَّبِيَّ نَهٰى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَكَسْبِ الزَّمَّارَةِ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। (তিনি বলেন) রাসূলুল্লাহ ﷺ কুকুর বিক্রয়ের মূল্য হতে এবং গানের উপার্জন হতে নিষেধ করেছেন। [শারহুস সুন্নাহ, হা/২০৩৮; সিলসিলা সহীহাহ, হা/৩২৬৫; মিশকাত, হা/২৭৭৯।]

عَنْ أَبِيْ أُمَامَةَ عَنْ رَسُوْلِ اللهِ قَالَ : لَا تَبِيْعُوا الْقَيْنَاتِ وَلَا تَشْتَرُوْهُنَّ وَلَا تُعَلِّمُوْهُنَّ وَلَا خَيْرَ فِيْ تِجَارَةٍ فِيْهِنَّ وَثَمَنُهُنَّ حَرَامٌ فِيْ مِثْلِ هٰذَا أُنْزِلَتْ هٰذِهِ الْاٰيَةُ : ﴿وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِيْ لَهْوَ الحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللهِ﴾ إِلٰى اٰخِرِ الْاٰيَةِ

আবু উমামা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমরা গায়িকা ক্রয়-বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিয়ো না। তাদেরকে দিয়ে ব্যবসা করার মধ্যে কোন কল্যাণ নেই এবং এদের উপার্জনও হারাম, যেমনটি এ আয়াতে বলা হয়েছে- আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, যারা লাহওয়াল হাদীস (গান-বাজনা) ক্রয় করে নেয়, যাতে তারা (লোকদেরকে) আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে। [তিরমিযী, হা/১২৮২; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১১৩৭৮; মিশকাত, হা/২৭৮০।]

عَنْ أَبِىْ مَالِكٍ الْأَشْعَرِيُّ اَنَّ النَّبِيَّ يَقُوْلُ لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِيْ أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ

আবু মালিক আশ‘আরী (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচার, সিল্কের কাপড় পরিধান, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। [সহীহ বুখারী, হা/৫৫৯০; আবু দাউদ, হা/৪০৪১; সহীহ ইবনে হিববান, হা/৬৭৫৪; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৩৩৩৯; বায়হাকী, হা/২০৭৭৭; জামেউস সগীর, হা/৯৫৯৭; সিলসিলা সহীহাহ, হা/৯১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২০৬৭; মিশকাত, হা/৫৩৪৩।]

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ  : إِنَّ اللهَ حَرَّمَ عَلٰى أُمَّتِي الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْمِزْرَ وَالْكُوْبَةَ وَالْقِنِّيْنَ

আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা আমার উম্মতের জন্য মদ, জুয়া, ঢোল-তবলা এবং বীণাজাতীয় বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। [মুসনাদে আহমাদ, হা/৬৫৪৭; জামেউস সগীর, হা/২৬২৮; সিলসিলা সহীহাহ, হা/১৭০৮।]

বর্তমান যুগে এর সাথে সম্পৃক্ত যেসব কাজকর্ম এ হুকুমের অমত্মর্ভুক্ত হবে তা নিম্নে তুলে ধরা হলো :

 গান গেয়ে বিনিময় গ্রহণ করা।

 বাদ্য বাজিয়ে বিনিময় গ্রহণ করা।

 বাদ্যযন্ত্রের ব্যবসা করা।

 গানের ক্যাসেট বিক্রির ব্যবসা করা।

 মেমোরিতে গান লোড দেয়ার ব্যবসা করা।

 গানের মঞ্চ তৈরি করে অর্থ উপার্জন করা।

 গান-বাজনার সরঞ্জামাদি ভাড়া দেয়া।

 নৃত্য ও অভিনয়ের মাধ্যমে উপার্জন করা।