১
হালাল রিযিকের সন্ধানে
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
ছুরি শান দিতে হবে এবং পশুকে কষ্ট দেয়া যাবে না
পশু যবেহ করার পূর্বে যা দ্বারা যবেহ করা হবে সে অস্ত্রটি ভালো করে শান করে নেয়া উচিত- যাতে করে পশুর কষ্ট না হয়। হাদীসে এসেছে,
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ : إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ كَتَبَ الْإِحْسَانَ عَلٰى كُلِّ شَيْءٍ ، فَإِذَا قَتَلْتُمْ ، فَأَحْسِنُوا الْقِتْلَةَ ، وَإِذَا ذَبَحْتُمْ ، فَأَحْسِنُوا الذَّبْحَ ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهٗ ، وَلْيُرِحْ ذَبِيْحَتَهٗ
শাদ্দাদ বিন আউস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলা প্রত্যেক জিনিসের প্রতি সুন্দর ব্যবহার অপরিহার্য করেছেন। অতএব যখন তোমরা হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে এবং যখন তোমরা যবেহ করবে তখন সুন্দরভাবে যবেহ করবে। আর তোমাদের প্রত্যেকে যেন তার ছুরিটা শান দিয়ে নেয় এবং যবেহকৃত জমত্মুকে আরাম দেয়। [সহীহ মুসলিম, হা/৫১৬৭; ইবনে মাজাহ, হা/৩১৭০; জামেউস সগীর, হা/২৬৭৬; আবু দাউদ, হা/২৮১৭; তিরমিযী, হা/১৪০৯; নাসাঈ, হা/৪৪০৫; মুসনাদে আহমাদ, হা/১৭১৫৪; সহীহ ইবনে হিববান, হা/৫৮৮৩; মুসনাদুল বাযযার, হা/৩৪৬৮; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৬৫০২; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৬২২৯;মিশকাত, হা/৪০৭৩।]
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : أَمَرَ رَسُوْلُ اللهِ بِحَدِّ الشِّفَارِ وَأَنْ تُوَارٰى عَنِ الْبَهَائِمِ وَقَالَ : إِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ছুরি শান দেয়ার এবং অপর পশু থেকে আড়াল করার নির্দেশ দিয়েছেন। আর তিনি এও বলেছেন যে, তোমাদের কেউ যখন যবেহ করবে তখন সে যেন খুব তাড়াতাড়ি যবেহ করে। [ইবনে মাজাহ, হা/৩১৭২; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৯৬১৪; সিলসিলা সহীহাহ, হা/৩১৩০; মুসনাদে আহমাদ, হা/৫৮৬৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১০৯১।]
অতএব পশুকে শোয়ানোর আগে তার অগোচরে খুব ভালো করে ছুরিটা শান দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যবেহ করতে হবে। আর এ সময় যত কম কষ্ট দিয়ে যবেহ করা যায় তার চেষ্টা করতে হবে।