১
শামায়েলে তিরমিযী
লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
অধ্যায়- ১১ : রাসূলুল্লাহ ﷺ এর জুতা
রাসূলুল্লাহ ﷺ এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল :
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ لِنَعْلِ رَسُوْلِ اللهِ قِبَالَانِ مَثْنِيٌّ شِرَاكَهُمَا
৫৯. ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। [ইবনে মাজাহ, হা/৩৬১৪; শারহুস সুন্নাহ, হা/৩১৫৪।]
তাঁর জুতা ছিল চামড়ার :
حَدَّثَنَا عِيْسَى بْنُ طَهْمَانَ قَالَ : اَخْرَجَ اِلَيْنَا اَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالَانِ . قَالَ : فَحَدَّثَنِيْ ثَابِتٌ بَعْدُ عَنْ اَنَسٍ اَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ
৬০. ঈসা ইবনে তাহমান (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) আমাদের সম্মুখে দুটি লোমশূণ্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, পরে সাবিত (রহঃ) আমাকে আনাস (রাঃ) হতে হাদীস শোনান যে, সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ ﷺ এর। [সহীহ বুখারী, হা/৩১২৭।]
ব্যাখ্যা : সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানোর রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ এর জুতা পশমবিহীন ছিল।
তিনি এসব জুতা পরে ওযূ করতেন :
عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ، اَنَّهٗ قَالَ لِابْنِ عُمَرَ : رَاَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ ، قَالَ : اِنِّي رَاَيْتُ رَسُوْلَ اللهِ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيْهَا شَعَرٌ ، وَيَتَوَضَّأُ فِيْهَا ، فَاَنَا أُحِبُّ اَنْ اَلْبَسَهَا
৬১. উবাইদ ইবনে জুরাইজ (রহঃ) হতে বর্ণিত। তিনি ইবনে উমর (রাঃ)-কে বললেন, আমি আপনাকে লোমশূণ্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে এমন জুতা পরিধান করতে দেখেছি, যাতে কোন লোম ছিল না। আর তিনি সে জুতা পরিধান করে ওযূ করেছেন। তাই আমি লোমশূণ্য জুতা অধিক ভালোবাসি। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৭৩৩; সহীহ বুখারী, হা/১৬৬; সহীহ মুসলিম, হা/২৮৭৫; আবু দাউদ, হা/১৭৭৪; মুসনাদে আহমাদ, হা/৫৩৩৮; সহীহ ইবনে হিববান, হা/৩৭৬৩।]
তাঁর জুতার ফিতা দুটি ছিল চামড়ার :
عَنْ اَبِي هُرَيْرَةَ قَالَ : كَانَ لِنَعْلِ رَسُوْلِ اللهِ قِبَالَانِ
৬২. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। [মুজামুল সগীর, হা/২৫৪।]
রাসূলুল্লাহ ﷺ তালিযুক্ত জুতাও পরিধান করতেন :
عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ يَقُوْلُ : رَاَيْتُ رَسُوْلَ اللهِ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوْفَتَيْنِ
৬৩. আমর ইবনে হুরায়ছ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। [সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৯৭১৭; মুসনাদে আবু ইয়ালা, হা/১৪৬৫।]
তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন :
عَنْ اَبِي هُرَيْرَةَ ، اَنَّ رَسُوْلَ اللهِ قَالَ : لَا يَمْشِيَنَّ اَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ ، لِيُنْعِلْهُمَا جَمِيْعًا اَوْ لِيُحْفِهِمَا جَمِيْعًا
৬৪. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে। হয়তো দু’পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। [মুয়াত্তা মালেক, হা/১৬৩৩; সহীহ বুখারী, হা/৫৮৫৬।]
عَنْ جَابِرٍ ، اَنَّ النَّبِيَّ نَهٰى اَنْ يَّأْكُلَ ، يَعْنِي الرَّجُلَ ، بِشِمَالِهٖ ، اَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ
৬৫. জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম, হা/৫৬২০; মুসনাদে আহমাদ, হা/১৪১৫৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৩৩৩২।]
জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ এর দিক নিদের্শনা :
عَنْ اَبِي هُرَيْرَةَ ، اَنَّ النَّبِيَّ قَالَ : اِذَا انْتَعَلَ اَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِيْنِ ، وَاِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ ، فَلْتَكُنِ الْيَمِيْنُ اَوَّلَهُمَا تُنْعَلُ وَاٰخِرَهُمَا تُنْزَعُ
৬৬. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খোলবে। [মুয়াত্তা মালেক, হা/১৬৩৪; সহীহ বুখারী, হা/৫৮৫৫; মুসনাদে আহমাদ, হা/১০০০৪।]
রাসূলুল্লাহ ﷺ ডান দিক থেকে জুতা পরিধান করতেন :
عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُوْلُ اللهِ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي تَرَجُّلِهٖ وَتَنَعُّلِهٖ وَطُهُوْرِهٖ
৬৭. আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। [সহীহ বুখারী, হা/৪২৬; সুনানে নাসাঈ, হা/৪২১; মুসনাদে আহমাদ, হা/২৪৬৭১; ইবনে হিববান, হা/১০৯১।]
আবু বকর ও উমর (রাঃ)ও রাসূলুল্লাহ ﷺ এর ন্যায় জুতা ব্যবহার করতেন :
عَنْ اَبِي هُرَيْرَةَ قَالَ : كَانَ لِنَعْلِ رَسُوْلِ اللهِ قِبَالَانِ وَاَبِي بَكْرٍ وَعُمَرَ ، وَاَوَّلُ مَنْ عَقَدَ عَقْدًا وَّاحِدًا عُثْمَانُ
৬৮. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ , আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান (রাঃ)-ই সর্বপ্রথম এক ফিতাবিশিষ্ট জুতা পরিধান করেন। [মুজামুল কাবীর, হা/১২৮।]
- بَابُ مَا جَاءَ فِي ذِكْرِ خَاتَمِ رَسُوْلِ اللهِ