hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

অধ্যায়- ৩৩ : রাসূলুল্লাহ ﷺ এর সুগদ্ধি ব্যবহার

রাসূলুল্লাহ ﷺ এর একটি আতরদানি ছিল :

عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ لِرَسُوْلِ اللهِ سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا

১৬১. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর আতরদানি ছিল। তিনি তা হতে আতর লাগাতেন। [আবু দাউদ, হা/৪১৪৬; শারহুস সুন্নাহ, হা/৩১৬৭; জামেউস সগীর, হা/৮৯৬২।]

তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না :

عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ قَالَ : كَانَ اَنَسُ بْنُ مَالِكٍ ، لَا يَرُدُّ الطِّيْبَ ، وَقَالَ اَنَسٌ : اِنَّ النَّبِيَّ كَانَ لَا يَرُدُّ الطِّيْبَ

১৬২. সুমামা ইবনে আবদুল্লাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাঃ) সুগদ্ধি ফেরত দিতেন না। আর আনাস (রাঃ) বলতেন, নবী ﷺ কখনো সুগন্ধি ফেরত দিতেন না। [সহীহ বুখারী, হা/২৫৮২; মুসনাদে আহমাদ, হা/১২৩৭৯; শারহুস সুন্নাহ, হা/৩১৭০; জামেউস সগীর, হা/৮৯৮৩; শু‘আবুল ঈমান, হা/৬০০৫।]

عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ  : ثَلَاثٌ لَا تُرَدُّ : الْوَسَائِدُ ، وَالدُّهْنُ ، وَاللَّبَنُ

১৬৩. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তিনটি বস্তু কখনো ফেরত দেবে না- বালিশ, তৈল এবং দুধ। [মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৩১০০; জামেউস সগীর, হা/৫৩৫৭; শারহুস সুন্নাহ, হা/৩১৭৩; সিলসিলা সহীহাহ, হা/৬১৯।]

তিনি পুরুষ ও মহিলাদের সুগন্ধি ব্যবহারের পার্থক্য বলে দিয়েছেন :

عَنْ اَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ  : طِيْبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهٗ وَخَفِيَ لَوْنُهٗ ، وَطِيْبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهٗ وَخَفِيَ رِيحُهٗ

১৬৪. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, পুরুষের সুগদ্ধি ছড়ায় কিন্তু রং থাকে অদৃশ্য। আর মহিলাদের সুগন্ধির রং দৃশ্যমান কিন্তু তাতে গন্ধ নেই। [আবু দাউদ, হা/২১৭৬; সুনানে নাসাঈ, হা/৫১১৭; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৬৩৯; শারহুস সুন্নাহ, হা/৩১৬২; জামেউস সগীর, হা/৩৮২৮।]

ব্যাখ্যা : পুরুষের সুগন্ধি এমন হতে হবে যাতে বেশি সুঘ্রাণ যুক্ত হয়। কিন্তু রং থাকে না। আর মহিলাদের সুগন্ধি হলো রং। যেমন- জাফরান, মেহেদি ইত্যাদি। অতএব, সুবাস ছড়ানো সুগন্ধি ব্যবহার করে ঘরের বাহিরে যাওয়া নিষেধ। তবে স্বামীর কাছে থাকা অবস্থায় যে কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে।

- بَابُ كَيْفَ كَانَ كَلَامُ رَسُوْلِ اللهِ