hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

অধ্যায়-৪২ : ঘরে নফল সালাত

عَنْ عَبْدِ اللهِ بْنِ سَعْدٍ قَالَ : سَاَلْتُ رَسُوْلَ اللهِ عَنِ الصَّلَاةِ فِيْ بَيْتِيْ وَالصَّلَاةِ فِي الْمَسْجِدِ قَالَ : قَدْ تَرٰى مَا اَقْرَبَ بَيْتِيْ مِنَ الْمَسْجِدِ ، فَلَاَنْ أُصَلِّيَ فِيْ بَيْتِيْ اَحَبُّ اِلَيَّ مِنْ اَنْ أُصَلِّيَ فِي الْمَسْجِدِ اِلَّا اَنْ تَكُوْنَ صَلَاةً مَكْتُوْبَةً

২২৩. আবদুল্লাহ ইবনে সা‘দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলাম, নফল সালাত আমার ঘরে পড়া ভালো, না মসজিদে পড়া ভালো? তিনি বললেন, তুমি দেখছ না আমার ঘর কত নিকটে, তা সত্ত্বেও ফরয সালাত মসজিদে পড়া ছাড়া অন্যান্য সালাত আমি ঘরে পড়াই উত্তম মনে করি। [ইবনে খুযাইমা, হা/১২০২; মু‘জামুস সাহাবা, হা/১৫৫৮; আল আহাদ ওয়াল মাছানী, হা/৮৬৫; শারহুল মা‘আনী, হা/১৯৯৪।]

ব্যাখ্যা : নফল সালাত ঘরে আদায় করাই উত্তম। রাসূলুল্লাহ ﷺ এর বিভিন্ন বাণী ও কর্ম থেকে বিষয়টি প্রমাণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমরা তোমাদের ঘরকে ক্ববর বানিয়ে নিও না। অর্থাৎ যেমনিভাবে কবরে সালাত আদায় করা হয় না তেমনিভাবে ঘরে সালাত আদায় করা থেকে বিরত থেকো না। ফরয সালাত মসজিদে জামা‘আতের সাথে আদায় করবে এবং নফল সালাত ঘরে আদায় করে নেবে।

بَابُ مَا جَاءَ فِي صَوْمِ رَسُوْلِ اللهِ