hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

অধ্যায়- ১৪ : রাসূলুল্লাহ ﷺ এর তরবারির বিবরণ

রাসূলুল্লাহ ﷺ সবসময় যে তরবারি ব্যবহার করতেন, তার নাম ছিল যুলফিকার বা যুলফাকার। এ ছাড়াও রাসূলুল্লাহ ﷺ এর আরো কয়েকটি তরবারি ছিল। সেগুলো হলো,

১. আল মাসূর (উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত)। [এটি তিনি পিতার উত্তরাধিকারসূত্রে লাভ করেন। এ তরবারিটি তাঁর প্রথম তরবারি ছিল।]

২. আল কাযীব (মারাত্মক ধারাল)।

৩. আল বাত্তার (সর্বাধিক কর্তনকারী)।

৪. আল লাহীফ (বেষ্টনকারী)।

عَنْ اَنَسٍ قَالَ : كَانَتْ قَبِيْعَةُ سَيْفِ رَسُوْلِ اللهِ مِنْ فِضَّةٍ

৮১. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর তরবারির বাটের অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত। [আবু দাউদ, হা/২৫৮৫; সুনানে কুবরা লিল বায়হাকী, হা/৭৮২০।]

ব্যাখ্যা : উল্লেখিত তরবারিটি ছিল যুলফিকার। মক্কা বিজয়ের দিন এটা রাসূলুল্লাহ ﷺ এর সাথে ছিল।

بَابُ مَا جَاءَ فِي صِفَةِ دِرْعِ رَسُوْلِ اللهِ