১
শামায়েলে তিরমিযী
লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
অধ্যায়- ২৪ : রাসূলুল্লাহ ﷺ এর পানাহারের নিয়ম পদ্ধতি
রাসূলুল্লাহ ﷺ আহার শেষে তিন আঙ্গুলি চুষে নিতেন :
عَنْ اَنَسٍ قَالَ : كَانَ النَّبِيُّ اِذَا اَكَلَ طَعَامًا لَعِقَ اَصَابِعَهُ الثَّلَاثَ
১০৩. আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ যখন আহার করতেন তখন তিনি তাঁর তিনটি আঙ্গুলি চুষে নিতেন। [সহীহ মুসলিম, হা/৫৪১৬; আবু দাউদ, হা/৩৮৪৭; ইবনে হিববান, হা/৫২৫২; মুস্তাদরাকে হাকেম, হা/৭১২১; বায়হাকী, হা/১৪৩৯৫; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২৪৯৩৭; জামেউস সগীর, হা/৮৮১১।]
عَنْ اَبِي جُحَيْفَةَ قَالَ : قَالَ النَّبِيُّ : اَمَّا اَنَا فَلَا اٰكُلُ مُتَّكِئًا
১০৪. আবু জুহায়ফা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ ইরশাদ করেছেন, আমি ঠেসরত অবস্থায় আহার করি না। [মুসনাদুল বাযযার, হা/৪২১৪; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৬৭০৯, সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৩৭০৬; মুজামুল কাবীর, হা/১৭৮০২; ইবনে হিববান, হা/৫২৪০।]
তিনি তিন আঙ্গুলি দিয়ে আহার করতেন :
عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ يَأْكُلُ بِاَصَابِعِهِ الثَّلَاثِ وَيَلْعَقُهُنَّ
১০৫. কা‘ব ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তিন অঙ্গুলি দিয়ে আহার করতেন এবং তা চুষে নিতেন। [মুসান্নাফে ইবনে আবু শায়বা, হা/২৪৯৫৫; মুসনাদুল বাযযার, হা/৩৮২০।]
ব্যাখ্যা : সাধারণত আহারের সময় রাসূলুল্লাহ ﷺ তিনটি আঙ্গুল ব্যবহার করতেন এবং খাওয়ার পর সেগুলো চেটে খেতেন। আঙ্গুল তিনটি হলো বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা।
কা‘ব ইবনে উজরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা এ আঙ্গুলত্রয় দ্বারা পানাহার করতে দেখেছি। আরো দেখেছি যে, তিনি হাত ধৌত করার আগে তিন আঙ্গুল চেটে খেয়েছেন। প্রথমে মধ্যমা অতঃপর তর্জনী অতঃপর বৃদ্ধাঙ্গুল চেটেছেন।
উল্লেখ্য যে, নবী ﷺ এর সময় খেজুর, রুটি, গোশত অথবা তরকারীই ছিল প্রধান খাদ্য। এসব খাদ্য গ্রহণের সময় সব আঙ্গুল ব্যবহার করার প্রয়োজন হয় না। বিধায় নবী ﷺ তিন আঙ্গুল দ্বারা খেতেন। কিন্তু ভাত খাওয়ার সময় পাঁচ আঙ্গুলই ব্যবহার করতে হয়। বিধায় সব আঙ্গুলই চেটে খাওয়া উচিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যখন তোমাদের মধ্যে কেউ আহার কর, তখন যেন আহার শেষে আঙ্গুলগুলো চেটে খায়। কারণ সে জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে। [সহীহ ইবনে হিববান, হা/৫২৫৩; সিলসিলা সহীহাহ, হা/১৪০৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২১৬১।]
অতি ক্ষুধার কারণে তিনি একবার বাঁকা হয়ে ঠেস দিয়ে খেয়েছিলেন :
عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ يَقُوْلُ : أُتِيَ رَسُوْلُ اللهِ بِتَمْرٍ فَرَاَيْتُهٗ يَأْكُلُ وَهُوَ مُقْعٍ مِنَ الْجُوْعِ
১০৬. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ﷺ এর কাছে খুরমা আনা হলো। তখন আমি তাঁকে তীব্র ক্ষুধার কারণে বাঁকা হয়ে ঠেস দিয়ে খেতে দেখেছি। [শারহুস সুন্নাহ, হা/২৮৪২।]
ব্যাখ্যা : সাধারণত রাসূলুল্লাহ ﷺ কোন জিনিসের সাথে ঠেস দিয়ে বসে আহার করতেন না। এখানে সমস্যার কারণে হেলান দিয়েছিলেন।
- بَابُ مَا جَاءَ فِيْ صِفَةِ خُبْزِ رَسُوْلِ اللهِ