hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

অধ্যায়- ৬ : রাসূলুল্লাহ ﷺ এর খিযাব লাগানো

খিযাব ( خِضَابِ ) পরিচিতি : এটা আরবী শব্দ। এর শাব্দিক অর্থ, রন্ধন বা রং করার পদার্থ, যার দ্বারা রং করা হয়। আর শব্দটির ক্রিয়ামূল হিসেবে অর্থ করলে অর্থ হবে রং করা। পরিভাষায় মেহেদী কিংবা কোন প্রকার উদ্ভিদ, যা দ্বারা দাড়ি-চুল রঙ্গিন করাকে বুঝায়।

রাসূলুল্লাহ ﷺ খিযাব ব্যবহার করতেন :

عَنْ اَبِىْ رِمْثَةَ قَالَ : اَتَيْتُ رَسُوْلَ اللهِ مَعَ ابْنٍ لِيْ ، فَقَالَ : اِبْنُكَ هٰذَا ؟ فَقُلْتُ : نَعَمْ اَشْهَدُ بِهٖ، قَالَ : لَا يَجْنِيْ عَلَيْكَ ، وَلَا تَجْنِيْ عَلَيْهِ قَالَ : وَرَاَيْتُ الشَّيْبَ اَحْمَرَ

৩৮. আবু রিমসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ ﷺ এর কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি- হ্যাঁ। আপনি যদি এর সাক্ষী থাকতেন! তিনি বললেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বলেন, তখন আমি তাঁর কেশ লাল দেখলাম। [মুসনাদে আহমাদ, হা/৭১১৩; শারহুস সুন্নাহ, হা/৩৬৫৭।]

عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ قَالَ : سُئِلَ اَبُوْ هُرَيْرَةَ : هَلْ خَضَبَ رَسُوْلُ اللهِ ؟ قَالَ : نَعَمْ

৩৯. উসমান ইবনে মাওহাব (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুরায়রা (রাঃ) কে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ ﷺ কি খিযাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন, হ্যাঁ। [তাহযীবুল আছার, হা/ ৯১৩।]

عَنْ اَنَسٍ قَالَ : رَاَيْتُ شَعْرَ رَسُوْلِ اللهِ مَخْضُوْبًا

৪০. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর মাথার চুল খিযাবকৃত দেখেছি।

ব্যাখ্যা : কালো খিযাব ব্যবহার করা জায়েয নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, শেষ যামানায় এমন লোক পাওয়া যাবে, যারা কালো খিযাব বা কলপ ব্যবহার করবে। তারা জানণাতের সুঘ্রানও পাবে না। [আবু দাউদ, হা/৪২১৪; নাসাঈ, হা/৫০৭৫।]

- بَابُ مَا جَاءَ فِيْ كُحْلِ رَسُوْلِ اللهِ