১
শামায়েলে তিরমিযী
লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
অধ্যায়- ১৩ : নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন
রাসূলুল্লাহ ﷺ আংটি ডান ও বাম হাতে পরিধান করতেন- এ সম্পর্কে উভয় ধরনের হাদীস বর্ণিত আছে। ইমাম বুখারী (রহঃ) ও ইমাম তিরযিমী (রহঃ) এর মতে ডান হাতে আংটি পরিধান করার হাদীস প্রাধান্যযোগ্য। তবে এ অধ্যায়ে ইমাম তিরমিযীর শিরোণাম থেকেই স্পষ্ট হয়ে যায়, তিনি ডান হাতে পরিধান করার হাদীসসমূহকে প্রাধান্য দিয়েছেন।
নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন :
عَنْ عَلِيِّ بْنِ اَبِي طَالِبٍ : اَنَّ النَّبِيَّ كَانَ يَلْبَسُ خَاتَمَهٗ فِي يَمِينِهٖ
৭৫. আলী ইবনে আবু তালেব (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন। [আবু দাউদ, হা/৪২২৮; সুনানে নাসাঈ, হা/৫২০৩; সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৯৪৫৮; ইবনে হিববান, হা/৫৫০১।]
সাহাবীগণও তাঁর অনুসরণে ডান হাতে আংটি পরিধান করতেন :
عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ : رَاَيْتُ ابْنَ اَبِيْ رَافِعٍ ، يَتَخَتَّمُ فِي يَمِيْنِهٖ فَسَاَلْتُهٗ عَنْ ذٰلِكَ فَقَالَ : رَاَيْتُ عَبْدَ اللهِ بْنَ جَعْفَرٍ يَّتَخَتَّمُ فِي يَمِيْنِهٖ ، وَقَالَ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ : كَانَ رَسُوْلُ اللهِ يَتَخَتَّمُ فِي يَمِيْنِهٖ
৭৬. হা্ম্মাদ ইবনে সালামা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু রাফি’কে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ ﷺ কে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন। [মুসনাদে আহমাদ, হা/১৭৪৬; শারহুস সুন্নাহ, হা/৩১৪২।]
عَنِ الصَّلتِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : كَانَ ابْنُ عَبَّاسٍ ، يَتَخَتَّمُ فِي يَمِيْنِهٖ وَلَا اِخَالُهٗ اِلَّا قَالَ : كَانَ رَسُوْلُ اللهِ يَتَخَتَّمُ فِي يَمِيْنِهٖ
৭৭. সালত ইবনে আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে আববাস (রাঃ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন, রাসূলুল্লাহ ﷺ ডান হাতে আংটি পরিধান করতেন।
রাসূলুল্লাহ ﷺ এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন :
عَنِ ابْنِ عُمَرَ : اَنَّ النَّبِيَّ اِتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، وَجَعَلَ فَصَّهٗ مِمَّا يَلِيْ كَفَّهٗ ، وَنَقَشَ فِيْهِ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ ، وَنَهٰى اَنْ يَنْقُشَ اَحَدٌ عَلَيْهِ وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيْقِيْبٍ فِي بِئْرِ اَرِيْسٍ
৭৮. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তাঁর হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করান। তবে অন্য কাউকে তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মু‘আয়কীবের হাত থেকে আরীস কূপে পড়ে যায়। [সহীহ মুসলিম, হা/৫৫৯৮; মুস্তাখরাজে আবু ‘আওয়ানা, হা/৬৯৮৬; শারহুস সুন্নাহ, হা/১৩৩৩; মুসনাদে হুমায়দী, হা/৭০৯।]
হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন :
عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ اَبِيْهِ قَالَ : كَانَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا
৭৯. জাফর ইবনে মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি তাঁর পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২৫৬৭৩; শারহুস সুন্নাহ, হা/৩১৪৭।]
স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না :
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : اِتَّخَذَ رَسُوْلُ اللهِ خَاتَمًا مِنْ ذَهَبٍ ، فَكَانَ يَلْبَسُهٗ فِي يَمِيْنِهٖ ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيْمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهٗ وَقَالَ : لَا اَلْبَسُهٗ اَبدًا فَطَرَحَ النَّاسُ خَوَاتِيْمَهُمْ
৮০. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম (রাঃ)ও তাঁর দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম (রাঃ)ও তাঁদের আংটি খুলে ফেলেন। [শারহুস সুন্নাহ, হা/৩১২৯।]
ব্যাখ্যা : ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রাসূলুল্লাহ ﷺ প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবীগণও তাঁর অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রাসূলুল্লাহ ﷺ তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাবীগণও খুলে ফেলেন।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ سَيْفِ رَسُوْلِ اللهِ