১
শামায়েলে তিরমিযী
লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩২
অধ্যায়- ২৯ : রাসূলুল্লাহ ﷺ এর পানপাত্র
عَنْ ثَابِتٍ قَالَ : اَخَرَجَ اِلَيْنَا اَنَسُ بْنُ مَالِكٍ ، قَدَحَ خَشَبٍ غَلِيْظًا مُضَبَّبًا بِحَدِيْدٍ فَقَالَ : يَا ثَابِتُ ، هٰذَا قَدَحُ رَسُوْلِ اللهِ
১৪৪. সাবিত (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আনাস ইবসে মালিক (রাঃ) লোহার পাত লাগানো কাঠের মোটা একটি পেয়ালা আমাদের নিকট বের করলেন। তারপর বললেন, সাবিত! এ হচ্ছে রাসূলুল্লাহ ﷺ এর পেয়ালা। [শারহুস সুন্নাহ, হা/৩০৩৩।]
ব্যাখ্যা : পেয়ালাটি ‘নুযার’ নামক কাঠের তৈরি ছিল। সেটা উত্তম পেয়ালা ছিল এবং সেটির পরিধির তুলনায় গভীরতা বেশি ছিল। পেয়ালাটি যেন ফেটে আলাদা না হয়ে যায়, সেজন্য লোহার তার দিয়ে ফাটলের স্থানটি শক্ত করে বাঁধানো হয়েছিল।
عَنْ اَنَسٍ قَالَ : لَقَدْ سَقَيْتُ رَسُوْلَ اللهِ بِهٰذَا الْقَدَحِ الشَّرَابَ كُلَّهٗ ، الْمَاءَ وَالنَّبِيْذَ وَالْعَسَلَ وَاللَّبَنَ
১৪৫. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে এ পেয়ালা দ্বারা যাবতীয় পানীয় তথা নাবীয, কিসমিস, মধু ও দুধ ইত্যাদি পান করিয়েছি। [সহীহ বুখারী, হা/৫৬৩৮; সহীহ মুসলিম, হা/৫৩৫৫; মুসনাদে আহমাদ, হা/১৩৬০৬; সহীহ ইবনে হিববান, হা/৫৩৯৪; বায়হাকী, হা/১৭১৯২; শারহুস সুন্নাহ, হা/৩০২০।]
ব্যাখ্যা : নাবীয হলো, কোন পাত্রে কয়েকটি খেজুর বা কিছু পরিমাণ কিসমিস সন্ধ্যায় ভিজালে সকালে এবং সকালে ভিজালে সন্ধ্যায় যে শরবত তৈরি হয়। আনাস (রাঃ) এর উক্তির মর্ম হলো, তিনি ঐ পাত্রটিতে খুরমা অথবা কিসমিস ভিজিয়ে রাখতেন এবং ঐ পেয়ালাতে প্রস্তুত নাবীয রাসূলুল্লাহ ﷺ কে পান করাতেন। সাধারণত তিনি সন্ধ্যায় ভিজানো নাবীয সকালে এবং সকালে ভিজানো নাবীয সন্ধ্যায় পান করতেন। উল্লেখ্য যে, নেশা তৈরি হলে নাবীয ব্যবহার করা যাবে না।
- بَابُ مَا جَاءَ فِي فَاكِهَةِ رَسُوْلِ اللهِ