hadith book logo

শামায়েলে তিরমিযী

লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

অধ্যায়- ১৭ : নবী ﷺ এর পাগড়ি

সে সময় রাসূলুল্লাহ ﷺ ও সাহাবীগণের মাঝে পাগড়ি পরিধানের ব্যাপক প্রচলন ছিল। তবে তারা কখনো কখনো শুধু টুপিও পরিধান করতেন। আর খুব কম সময়েই তাঁরা খালি মাথায় থাকতেন। পাগড়ি ছিল তাঁদের সৌন্দর্য ও মর্যাদার পোশাকসমূহের অন্যতম। তাঁরা কেবল সালাতের জন্য পাগড়ি ব্যবহার করতেন না। বরং তাঁরা পোশাকের অংশ হিসেবে সবসময়ই পাগড়ি পরিধান করতেন এবং ঐ অবস্থাতেই সালাত আদায় করতেন।

রাসূলুল্লাহ ﷺ কালো পাগড়ি পরিধান করতেন :

عَنْ جَابِرٍ قَالَ : دَخَلَ النَّبِيُّ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

৮৬. জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী ﷺ কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন। [সহীহ মুসলিম, হা/৩৩৭৫; আবু দাউদ, হা/৪০৭৮; সুনানে নাসাঈ, হা/৫৩৪৪; ইবনে মাজাহ, হা/২৮২২; মুসনাদে আহমাদ, হা/১৪৯৪৭; ইবনে হিববান, হা/৫৪২৫।]

ব্যাখ্যা : বিভিন্ন হাদীসের বর্ণনার আলোকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ ﷺ সমগ্র জীবনে যে রঙের পাগড়ি ব্যবহার করেছেন তা হলো : সাদা, সবুজ এবং কালো।

তিনি পাগড়ি পরিধান করে খুৎবা প্রদান করতেন :

عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ ، قَالَ : رَاَيْتُ النَّبِيَّ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

৮৭. আমর ইবনে হুরায়স (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বারের উপর খুৎবা দিতে দেখেছি। [সহীহ মুসলিম, হা/৩৩৭৭; আবু দাউদ, হা/৪০৭৯; ইবনে মাজাহ, হা/১১০৪।]

তিনি পাগড়ির কিছু অংশ দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন :

عَنِ ابْنِ عُمَرَ قَالَ : كَانَ النَّبِيُّ اِذَا اعْتَمَّ سَدَلَ عِمَامَتَهٗ بَيْنَ كَتِفَيْهِ . قَالَ نَافِعٌ : وَكَانَ اِبْنُ عُمَرَ ، يَفْعَلُ ذٰلِكَ . قَالَ عُبَيْدُ اللهِ : وَرَاَيْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ ، وَسَالِمًا يَفْعَلَانِ ذٰلِكَ

৮৮. ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ যখন পাগড়ি পরিধান করতেন তখন দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। নাফি‘ (রহঃ) বলেন, ইবনে উমর (রাঃ)ও অনুরূপ করতেন। উবায়দুল্লাহ (রহঃ) বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মাদ ও সালিম (রহঃ)-কেও অনুরূপ করতে দেখেছি। [শারহুস সুন্নাহ, হা/৩১০৯; জামেউস সগীর, হা/৮৮০৫; সিলসিলা সহীহাহ, হা/৭১৭; মিশকাত, হা/৪৩৩৮।]

তিনি তৈলাক্ত পাগড়িও ব্যবহার করতেন :

عَنِ ابْنِ عَبَّاسٍ  : اَنَّ النَّبِيَّ خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ

৮৯. ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ তৈলাক্ত পাগড়ি পরিধান করে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। [সহীহ বুখারী, হা/৩৮০০।]

بَابُ مَا جَاءَ فِيْ صِفَةِ اِزَارِ رَسُوْلِ اللهِ