১
শামায়েলে তিরমিযী
লেখকঃ মুহাম্মাদ বিন ঈসা আত তিরমিযী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৬
অধ্যায়- ৫৩ : রাসূলুল্লাহ ﷺ এর বয়স সম্পর্কে যা বর্ণিত হয়েছে
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : مَكَثَ النَّبِيُّ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ سَنَةً يُوْحٰى اِلَيْهِ ، وَبِالْمَدِيْنَةِ عَشْرًا ، وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّيْنَ
২৯০. ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মক্কায় ১৩ বছর অবস্থান করেন। এ সময় তাঁর উপর ওহী অবতীর্ণ হতে থাকে। আর মদিনায় ১০ বছর অবস্থান করেন এবং ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। [সহীহ বুখারী, হা/৩৯০৩; সহীহ মুসলিম, হা/৬২৪৩; মুসনাদে আহমাদ, হা/৩৪২৯; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১২৭৭০; মুসনাদুত তায়ালুসী, হা/২৭৫১।]
عَنْ جَرِيرٍ أَنَّهٗ سَمِعَ مُعَاوِيَةَ يَخْطُبُ فَقَالَ مَاتَ رَسُولُ اللهِ - - وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ
২৯১. জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি মুআবিয়া (রাঃ)-কে একবার ভাষণ দিতে শুনেছেন যে, রাসূলুল্লাহ ﷺ ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর (রাঃ) ও উমর (রাঃ) ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। এখন আমার বয়স ৬৩ বছর। [সহীহ মুসলিম, হা/৬২৪৫; মুসনাদে আহমাদ, হা/১৪৯৬৯; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হা/৩৪৫৫০; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৬০৩৭; শারহুস সুন্নাহ, হা/৩৮৪১।]
ব্যাখ্যা : এ হাদীসটি বর্ণনা করার সময় মু‘আবিয়া (রাঃ) এর বয়স ৬৩ বছর ছিল। রাসূলুল্লাহ ﷺ এর বয়সের সাথে তাঁর বয়সের মিল হয়ে যায় এজন্য তিনিও এ বয়সে মৃত্যুর আকাঙ্ক্ষা করেন। কিন্তু তাঁর এ আশা পূরণ হয়নি।
عَنْ عَائِشَةَ : اَنَّ النَّبِيَّ مَاتَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَّسِتِّيْنَ سَنَةً
২৯২. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। [সহীহ বুখারী, হা/৩৫৩৬; সহীহ মুসলিম, হা/৬২৩৮; মুসনাদে আহমাদ, হা/২৪৬৬২।]
عَنِ ابْنَ عَبَّاسٍ يَقُوْلُ : تُوُفِّيَ رَسُوْلُ اللهِ وَهُوَ ابْنُ خَمْسٍ وَّسِتِّيْنَ
২৯৩. ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। [সহীহ মুসলিম, হা/৬২৪৮; মুসনাদে আবু ইয়ালা, হা/২৪৫২; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৩৪; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হা/৩৭৭০২।]
عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ يَقُوْلُ : كَانَ رَسُوْلُ اللهِ لَيْسَ بِالطَّوِيْلِ الْبَائِنِ ، وَلَا بِالْقَصِيْرِ ، وَلَا بِالْاَبْيَضِ الْاَمْهَقِ ، وَلَا بِالْاٰدَمِ ، وَلَا بِالْجَعْدِ الْقَطَطِ ، وَلَا بِالسَّبْطِ ، بَعَثَهُ اللهُ تَعَالٰى عَلٰى رَأْسِ اَرْبَعِيْنَ سَنَةً ، فَاَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِيْنَ ، وَبِالْمَدِيْنَةِ عَشْرَ سِنِيْنَ ، وَتَوَفَّاهُ اللهُ عَلٰى رَأْسِ سِتِّيْنَ سَنَةً وَلَيْسَ فِيْ رَأْسِهٖ وَلِحْيَتِهٖ عِشْرُوْنَ شَعْرَةً بَيْضَاءَ
২৯৪. আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ না দীর্ঘ অবয়ব বিশিষ্ট ছিলেন, না খর্বাকৃতির ছিলেন। না সাদা বর্ণের ছিলেন, না ছিলেন ধূসর বর্ণের। তাঁর চুল না খুব বক্র ছিল, না ছিল সোজা; বরং ঈষৎ কোঁকড়ানো ছিল। ৪০ বছরের মাথায় তাকে নবুওয়াত দান করা হয়। এরপর তিনি মক্কায় ১০ বছর, মদিনায় ১০ বছর কাটান এবং ৬০ বছরের মাথায় ইন্তেকাল করেন। তখন তাঁর দাড়ি বা মাথার ২০টি চুলও সাদা হয়নি। [মুয়াত্তা মালেক, হা/১৬৩৯; সহীহ বুখারী, হা/৫৯০০; সহীহ মুসলিম, হা/৬২৩৫; ইবনে মাজাহ, হা/১৩৫৪৩; মুসনাদুল বাযযার, হা/৬১৮৯; শারহুস সুন্নাহ, হা/৩৭৩৫; সহীহ ইবনে হিববান, হা/৬৩৮৭।]
উল্লেখ্য যে, নবী ﷺ এর বয়স সম্পর্কে উপরের হাদীসগুলোতে বিভিন্ন রকম বর্ণনা থাকলেও বিশুদ্ধ মত অনুযায়ী তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ৪০ বছর বয়সে তিনি নবুওয়াত লাভ করেন। এরপর মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর অতিবাহিত করেন।
- بَابُ : مَا جَاءَ فِي وَفَاةِ رَسُوْلِ اللهِ